Advertisement
E-Paper

আত্মসমর্পণ করে জামিন কৃষ্ণেন্দুর

২৩ বছরের পুরনো একটি মামলায় বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:৪১

২৩ বছরের পুরনো একটি মামলায় বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। তাঁর সঙ্গে এ দিন আত্মসমর্পণ করে জামিন নেন কলকাতা পুরসভার মেয়র-পারিষদ অতীন ঘোষ ও স্মরজিৎ ভট্টাচার্য। অভিযুক্তদের আইনজীবী অনিন্দ্য রাউথ জানান, ১৯৯৩ সালের ৯ মার্চ ব্যাঙ্কশাল আদালত চত্বরে সরকারি সম্পত্তি ভাঙচুর এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে হেয়ার স্ট্রিট থানায় তাঁর মক্কেলদের বিরুদ্ধে মামলা হয়। গত মাসে ওই তিন জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেয় আদালত। তার ভিত্তিতেই এ দিন আদালতকে আত্মসমর্পণ করেন ওই তিন জন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy