Advertisement
E-Paper

আরব সাগরে ঘনাচ্ছে অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘চপলা’

হেমন্তের শুরুতেই আরব সাগরে জন্ম নিয়েছে একটি ঘূর্ণিঝড়। বাংলাদেশের আবহবিদদের দেওয়া নাম অনুযায়ী, তার নাম হয়েছে ‘চপলা’।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৫ ২১:৫৭

হেমন্তের শুরুতেই আরব সাগরে জন্ম নিয়েছে একটি ঘূর্ণিঝড়। বাংলাদেশের আবহবিদদের দেওয়া নাম অনুযায়ী, তার নাম হয়েছে ‘চপলা’।

এ দিন চপলার অবস্থান কোথায়? মৌসম ভবন জানাচ্ছে, এ দিন বিকেল পর্যন্ত চপলা মুম্বই থেকে প্রায় ১১২০ কিলোমিটার দূরে রয়েছে। সাগরে থাকতে থাকতেই প্রবল এবং অতিপ্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নেবে সে। আগামী সোমবার নাগাদ ইয়েমেন ও ওমান উপকূলে তার আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে।

উত্তর ভারত মহাসাগরে (বঙ্গোপসাগর এবং আরব সাগর যার অন্তর্ভুক্ত) ঘুর্ণিঝড় তৈরি হলে তার নাম দেওয়ার জন্য আটটি দেশের তালিকা রয়েছে। দেশের নামের আদ্যক্ষরের ক্রমানুযায়ী, এ বার ঘূর্ণিঝড়ের নাম দেওয়ার ভার বর্তেছিল বাংলাদেশের উপরেই। মৌসম ভবন সূত্রের খবর, এর পরের ঘূর্ণিঝ়ড়টির নামকরণ করেছে ভারত। পরের ঘূর্ণিঝড়টির নাম হবে ‘মেঘ’।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy