Advertisement
E-Paper

খাগড়াগড়ের সন্দেহভাজন ধৃত ত্রিপুরায়

পশ্চিমবঙ্গের খাগড়াগড় বিস্ফোরণের এক সন্দেহভাজনকে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করেছে ত্রিপুরা পুলিশ। আদতে বাংলাদেশের চট্টগ্রাম জেলার চন্দনাইশের বাসিন্দা এই যুবকের নাম জাহাঙ্গির হোসেন (৩৮)।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৫ ০৩:২০

পশ্চিমবঙ্গের খাগড়াগড় বিস্ফোরণের এক সন্দেহভাজনকে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করেছে ত্রিপুরা পুলিশ। আদতে বাংলাদেশের চট্টগ্রাম জেলার চন্দনাইশের বাসিন্দা এই যুবকের নাম জাহাঙ্গির হোসেন (৩৮)। পুলিশের দাবি সে জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর সদস্য। বেআইনি অনুপ্রবেশের দায়ে তাকে বৃহস্পতিবার সোনামুড়া মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাকে ৭ দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠিয়েছেন।

গোয়েন্দা পুলিশের এক কর্তা জানিয়েছেন, গত বছর ২ অক্টোবর খাগড়াগড়ে বিস্ফোরণের পরে তদন্ত শুরু করেই এনআইএ-এর একটি দল জাহাঙ্গিরের খোঁজে বেশ কয়েক বার ত্রিপুরায় যায়। স্থানীয় এক মহিলাকে বিয়ে করে কালীকৃষ্ণ নগর বর্ডার আউটপোস্টের পাশেই আড্ডা গেড়েছিল জাহাঙ্গির। বিএসএফ জওয়ানদের সঙ্গে সখ্য গড়ে তুলে সে জঙ্গিদের আনাগোনায় সাহায্য করত। গোয়েন্দা-কর্তা জানিয়েছেন, বেশ কয়েক বার তল্লাশি চালিয়েও সন্দেহভাজন এই জঙ্গিকে ধরা যায়নি। মনে করা হচ্ছে, সীমান্ত পেরিয়ে সে উধাও হয়ে যেত। এ দিন নির্দিষ্ট খবরের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। তার গ্রেফতারের বিষয়টি এনআইএ-কে জানানো হয়েছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy