Advertisement
E-Paper

প্রথা বদলের ইঙ্গিত

প্রথাগত নিয়ম অনুযায়ী, কলকাতা পুরসভার বিরোধী দলের জনপ্রতিনিধি থেকে মিউনিসিপ্যাল কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন। এই নিয়ম বরাবরই চলে আসছে। কিন্তু এই প্রথম বিরোধী দল না থাকার অজুহাতে মিউনিসিপ্যাল কমিটির চেয়ারম্যান পদে সরাসরি নির্বাচনের ইঙ্গিত দিলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়।

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৫ ০৩:০৬

প্রথাগত নিয়ম অনুযায়ী, কলকাতা পুরসভার বিরোধী দলের জনপ্রতিনিধি থেকে মিউনিসিপ্যাল কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন। এই নিয়ম বরাবরই চলে আসছে। কিন্তু এই প্রথম বিরোধী দল না থাকার অজুহাতে মিউনিসিপ্যাল কমিটির চেয়ারম্যান পদে সরাসরি নির্বাচনের ইঙ্গিত দিলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। শুক্রবার মেয়র বলেন, ‘‘পুরসভায় নির্দিষ্ট একক বিরোধী দল নেই। অ্যাকাউন্টস কমিটির সাত জন সদস্যের মধ্যে থেকে এক জন চেয়ারম্যান নির্বাচিত হন। সাত জনের বেশি যদি কেউ মনোনয়ন জমা দেন তাহলে নির্বাচনের পথে যেতে হতে পারে।’’ বিরোধী দলনেত্রী রত্না রায় মজুমদার বলেন, ‘‘মেয়র যা বলছেন তা অসাংবিধানিক। মিউনিসিপ্যাল কমিটির চেয়ারম্যান বরাবরই বিরোধী দল থেকে নির্বাচিত হয়ে আসছেন। এ ব্যাপারে আমরা দলের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেব।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy