ভারতের বিরুদ্ধে লড়ার জন্য পাকিস্তান সেনাকে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম দেওয়ার ‘খবর’ অস্বীকার করল তুরস্ক। সে দেশের প্রেসিডেন্ট রিচেপ তাইপ এর্ডোয়ানের সরকার মঙ্গলবার জানিয়েছে, তাদের একটি বিমান জ্বালানি ভরার উদ্দেশ্যে পাকিস্তানের বিমানবন্দরে নেমেছিল।
টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, তুরস্কের হারকিউলিস-১৩০ পরিবহণ বিমান অস্ত্র এবং সামরিক সরঞ্জাম নিয়ে ২৭ এপ্রিল পাকিস্তানে গিয়েছিল। কিন্তু সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে ইস্তানবুল। সরকারি এক্স পোস্টে লেখা হয়েছে, ‘‘এমন দাবির কোনও সত্যতা নেই।’’ ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্ক অতীতে পাকিস্তানকে বিভিন্ন ভাবে সামরিক সাহায্য করেছে। তাই ইস্তানবুলের দাবি, সত্যি কি না, তা নিয়ে সংশয় রয়েছে যথেষ্টই।
আরও পড়ুন:
তুরস্ক ‘এশিয়া নিউ ইনিশিয়েটিভ’-এর মঞ্চ গড়ে ভারতের প্রতিবেশী ইসলামি রাষ্ট্রগুলির সঙ্গে কট্টরবাদের সেতু রচনা করে সম্পর্ক শক্তিশালী করেছে বলে অভিযোগ। তারা যে অস্ত্র সরবরাহ করে পাকিস্তানকে, তা কার্যকরী তো বটেই। উপরন্তু সেগুলির একাংশ সন্ত্রাসবাদের জন্যই বিশেষ ভাবে তৈরি করা বলে সামরিক পর্যবেক্ষকদের একাংশের মত। ঘটনাচক্রে, তুরস্ক সরকার পহেলগাঁও সন্ত্রাসের পরেই নয়াদিল্লি-ইসলামাবাদ উত্তেজনা প্রশমনের বার্তা দিয়েছে দু’পক্ষকে। প্রেসিডেন্ট এর্ডোয়ান বলেন, ‘‘পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেওয়ার আগেই তুরস্ক দ্রুত পাকিস্তান এবং ভারতের মধ্যে উত্তেজনার অবসান চায়।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা