দেরিতে হলেও জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও হামলা নিয়ে বিবৃতি দিল বাংলাদেশ। মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রক বুধবার দুপুরে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। তার কিছু পরে পহেলগাঁওয়ের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন খোদ ইউনূস। জানিয়েছেন, ভারতের এই ঘটনার তীব্র বিরোধিতা করছে বাংলাদেশ। নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। ২৬ জনের মৃত্যু হয়েছে জঙ্গিদের গুলিতে। ওই দিন সন্ধ্যায় খবরটি প্রকাশ্যে আসার পরেই আমেরিকা থেকে শুরু করে ব্রিটেন, রাশিয়া, চিনের মতো দেশগুলি হামলার নিন্দা করে বিবৃতি দিয়েছিল। ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যেও অনেকে মুখ খুলেছিল মঙ্গলবারেই। পহেলগাঁও হামলার বিরোধিতা করে শ্রীলঙ্কা, ভূটান, নেপাল। কিন্তু বাংলাদেশের তরফে কোনও বিবৃতি আসেনি মঙ্গলবার। ইউনূসের বক্তব্য জানতে বুধবার দুপুর গড়িয়ে গেল।
আরও পড়ুন:
-
পহেলগাঁও হত্যাকাণ্ড: প্রত্যাঘাত চাইছে দেশবাসী, মন্ত্রিসভার চার মাথার সঙ্গে আজ জরুরি বৈঠকে মোদী! থাকতে পারেন ডোভালও
-
বালোচিস্তানের বিদ্রোহীদের এ বার নিশানা পোলিয়ো টিকাকরণ! খুন করা হল দুই স্বাস্থ্যকর্মীকে!
-
কাশ্মীরের বুকিং বাতিল করে হিমাচলের ব্যবস্থা করে দিন! আসছে পর পর ফোন, ক্ষতির শঙ্কায় কলকাতার পর্যটন ব্যবসা
দুপুর ১টা ৫৯ মিনিটে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের বিবৃতি সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে। তাতে লেখা হয়েছে, ‘‘ভারতের জম্মু ও কাশ্মীরে যে জঙ্গি হামলা হয়েছে, বাংলাদেশ তার তীব্র বিরোধিতা করছে। নিষ্পাপ মানুষের প্রাণ গিয়েছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে বাংলাদেশ সরকার। এই অর্থহীন হিংসায় যাঁদের ক্ষতি হয়েছে, তাঁদেরও আন্তরিক সমবেদনা জানানো হচ্ছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই অবস্থানে অটল।’’
বিদেশ মন্ত্রকের বিবৃতির ঘণ্টাখানেক পর সমাজমাধ্যমে পৃথক বিবৃতি দিয়েছেন ইউনূস নিজে। তিনি লিখেছেন, ‘‘কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং প্রাণহানির ঘটনায় আমার গভীর সমবেদনা রইল। এই জঘন্য অপরাধের তীব্র বিরোধিতা করছি আমরা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান বরাবর দৃঢ়, তা পুনর্ব্যক্ত করলাম।’’
পহেলগাঁওয়ের ঘটনার নিন্দা করে বিবৃতি দিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, ফ্রান্স, ইটালি, ইজ়রায়েল, ইরানও। এই ঘটনার সঙ্গে যোগাযোগ অস্বীকার করেছে পাকিস্তান। যদিও সেখানকার নিষিদ্ধ জঙ্গি সংগঠন লশকর-এ-ত্যায়বার শাখা দ্য রেসিসট্যান্স ফ্রন্ট (টিআরএফ) পহেলগাঁও হামলার দায় স্বীকার করেছে। সেই আবহেই এ বার বিবৃতি এল ঢাকা থেকেও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা