কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই)-এ উচ্চশিক্ষার সুযোগ। প্রতিষ্ঠানের একটি বিভাগের তরফে চলতি শিক্ষাবর্ষের জন্য পিএইচডি-র সুযোগ দেওয়া হচ্ছে। এ জন্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের পদার্থবিদ্যা এবং অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স বিভাগ থেকে পিএইচডি-র সুযোগ মিলবে। শুধু কলকাতা শাখার আইএসআই থেকেই পিএইচডি করা যাবে এমন নয়, আইএসআই তেজপুর থেকেও গবেষণা করা যাবে। গবেষণাক্ষেত্রগুলি হল— ক্লাসিক্যাল অ্যান্ড কোয়ান্টাম গ্র্যাভিটি, কোয়ান্টাম ফাউন্ডেশন অ্যান্ড কোয়ান্টাম ইনফরমেশন, থিওরিটিক্যাল কনডেন্সড ম্যাটার ফিজ়িক্স, ননলিনিয়ার ডায়নামিক্স, এক্সপেরিমেন্টাল ফ্লুভিয়াল মেকানিক্স, কসমোলজি অ্যান্ড অ্যাস্ট্রোপার্টিক্যাল ফিজ়িক্স, কমপ্লেক্স সিস্টেমস, রেজিম শিফটস অ্যান্ড প্রেডিক্টিভ মডেলিং এবং ইলেকট্রোম্যাগনেটিক থিয়োরি ফর র্যাডার পোলারিমেট্রি।
আরও পড়ুন:
-
সৌরশক্তিতে স্বনির্ভর কলকাতার কলেজ, পরিবেশে রক্ষার পাশাপাশি সুরাহা তহবিলেও
-
চার্টার্ড অ্যাকাউন্টেন্সি-র চূড়ান্ত ধাপের পরীক্ষার ফল প্রকাশিত, কতজন উত্তীর্ণ পরীক্ষায়?
-
সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে কর্মী প্রয়োজন, আবেদন জানানোর শেষ দিন কবে?
-
এমস কল্যাণী-তে দু’টি ভিন্ন পদে কর্মী প্রয়োজন, প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে কী ভাবে?
আবেদনকারীদের পদার্থবিদ্যা, গণিত, অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স বা রাশিবিজ্ঞানে স্নাতকোত্তর হতে হবে। যাঁদের এমই বা এমটেক ডিগ্রি রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন। তবে স্নাতকোত্তরে থাকতে হবে গণিত বা পদার্থবিদ্যার মতো বিষয়।
আগ্রহীদের এ জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। এর পর প্রবেশিকার মাধ্যমে সংশ্লিষ্ট প্রোগ্রামে ভর্তি নেওয়া হবে। এ বিষয় বিস্তারিত জানা যাবে মূল বিজ্ঞপ্তি থেকে।