Advertisement
E-Paper

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে কর্মী প্রয়োজন, আবেদন জানানোর শেষ দিন কবে?

পদের ভিত্তিতে নিযুক্তদের মাসিক পারিশ্রমিক স্থির করা হয়েছে ২২,৬০০ টাকা থেকে শুরু করে ৮০,০০০ টাকা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৯:৪৯
St. Xavier\\\'s University, Kolkata

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়, কলকাতা। ছবি: সংগৃহীত।

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ে অফিসার এবং শিক্ষাকর্মী পদে কর্মী নিয়োগ করা হবে। এ জন্য প্রার্থীদের থেকে অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয়ে জয়েন্ট প্লেসমেন্ট অফিসার, অ্যাকাউন্টস অফিসার, সেক্রেটারি টু দ্য ভিসি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য ভিসি, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পদে। বিজ্ঞপ্তিতে শূন্যপদের কথা উল্লেখ করা হয়নি। পদের ভিত্তিতে নিযুক্তদের মাসিক পারিশ্রমিক স্থির করা হয়েছে ২২,৬০০ টাকা থেকে শুরু করে ৮০,০০০ টাকা।

পদ অনুযায়ী, কোনও ক্ষেত্রে আবেদনকারীদের জন্য বয়ঃসীমা ২৫ থেকে ৩৫ বছর। আবার কোনও ক্ষেত্রে ৩৫ থেকে ৪৫ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার মাপকাঠি আলাদা, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

প্রার্থীদের এ জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে আবেদনপত্র-সহ বাকি নথি পাঠাতে হবে। আগামী ২৩ মার্চ আবেদনের শেষ দিন। এর পর বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানাতেও পাঠাতে হবে সমস্ত নথি। বিভিন্ন পদে লিখিত পরীক্ষা, কম্পিউটার পরিচালনার দক্ষতার পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে বাকি তথ্য জানার জন্য মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

St. Xaviers University Kolkata WB Govt Jobs Govt Job Recruitment 2026 Govt Job Vacancy 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy