Advertisement
E-Paper

জেলমুক্তি হল না বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণের, আইনজীবী হত্যা মামলায় জামিন খারিজ সে দেশের হাই কোর্টে

চিন্ময়কৃষ্ণের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য জানান, যেহেতু এই মামলায় নিম্ন আদালতে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া চলছে, তাই হাই কোর্টে জামিনের আবেদন খারিজ করে দিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মে ২০২৬ ২১:০১
Bangladesh’s High Court rejects Chinmoy Krishna Das’s bail petition

চিন্ময়কৃষ্ণ দাস। — ফাইল চিত্র।

বাংলাদেশের সংখ্যালঘু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ করে দিল সে দেশের হাই কোর্ট। আইনজীবী হত্যা মামলায় এখনও জেলে রয়েছেন তিনি। ইতিমধ্যেই ওই মামলার বিচারপ্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে চট্টগ্রামের নিম্ন আদালত।

চিন্ময়কৃষ্ণের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য জানান, যেহেতু এই মামলায় নিম্ন আদালতে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া চলছে, তাই হাই কোর্ট জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। বিচারপতি কেএম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের দুই বিচারপতির বেঞ্চে জামিনের মামলার শুনানি ছিল। আইনজীবী অপূর্ব জানান, আইনজীবী হত্যা মামলার জামিনের আবেদন খারিজ হলেও অন্য চারটি মামলার জামিনের শুনানি হবে সোমবার। আদালতে জামিনের সপক্ষে চিন্ময়কৃষ্ণের অসুস্থতার কথা তুলে ধরা হয়।

বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা এবং রাষ্ট্রদ্রোহ মামলায় ২০২৪ সালের শেষের দিকে গ্রেফতার করা হয়েছিল চিন্ময়কৃষ্ণকে। তাঁর গ্রেফতারিকে কেন্দ্র করে বাংলাদেশে অসন্তোষ ছড়িয়েছিল। চট্টগ্রাম-সহ একাধিক এলাকায় অশান্তি হয়। গ্রেফতারির পর চট্টগ্রাম আদালতে জামিনের আবেদন করেন চিন্ময়কৃষ্ণ। তবে সে বছর নভেম্বরে চিন্ময়কৃষ্ণের জামিনের মামলাকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত চত্বরে অশান্তি হিংসাত্মক রূপ নিয়েছিল। সেই হিংসায় প্রাণ যায় আইনজীবী সাইফুল ইসলামের। অভিযোগ, আদালত চত্বরে কুপিয়ে এবং পিটিয়ে নৃশংস ভাবে হত্যা করা হয় সাইফুলকে।

সেই অভিযোগের ভিত্তিতে আইনজীবী হত্যা মামলায় চিন্ময়কৃষ্ণকে গ্রেফতার করতে চেয়ে আবেদন জানিয়েছিলেন তদন্তকারীরা। আবেদন মঞ্জুর হওয়ার পরই তাঁকে গ্রেফতার করা হয়। একা চিন্ময়কৃষ্ণকে নয়, এই মামলায় আরও বেশ কয়েক জনকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। তবে রাষ্ট্রদ্রোহ মামলায় ইতিমধ্যেই জামিন পেয়েছেন চিন্ময়কৃষ্ণ।

Chinmoy Krishna Das Bangladesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy