Advertisement
E-Paper

মুখ ফাটিয়ে দিতে হয়, সাংবাদিককে বোলসোনারো

দেশেরই একটি সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, ফার্স্ট লেডি মিশেল বোলসোনারো ও তাঁর দুই সহকারীর বিরুদ্ধে এই মুহূর্তে অর্থ তছরুপের মামলা চলছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২০ ০৫:২৮
জাইর বলসোনারো। —ফাইল চিত্র

জাইর বলসোনারো। —ফাইল চিত্র

ফের বিতর্কে জাইর বোলসোনারো। স্ত্রীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে প্রশ্ন উঠতেই মেজাজ হারিয়ে এ বার এক সাংবাদিককে ‘ঘুষি মেরে মুখ ফাটিয়ে দেওয়ার’ হুমকি দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। এখানেই শেষ নয়, গত কাল এ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত বাকি সাংবাদিকদের বিক্ষোভকে কার্যত পাত্তা না-দিয়েই নিজের গাড়িতে উঠে পড়লেন বোলসোনারো।

ব্রাসিলিয়ার এক গির্জায় প্রার্থনা করতে গিয়েছিলেন বোলসোনারো। সেখান থেকে বেরোতেই তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকেরা। করোনা সংক্রমণের নিরিখে এই মুহূর্তে তালিকার দ্বিতীয় স্থানে ব্রাজিল। এই অতিমারি আবহে দেশের পরিস্থিতি নিয়েই প্রশ্নোত্তর পর্ব চলছিল। তাল কাটল ‘ও গ্লোবো’ নামের এক সংবাদমাধ্যমের প্রতিনিধির প্রশ্নে।

দেশেরই একটি সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, ফার্স্ট লেডি মিশেল বোলসোনারো ও তাঁর দুই সহকারীর বিরুদ্ধে এই মুহূর্তে অর্থ তছরুপের মামলা চলছে। অভিযোগ, কয়েক বছর ধরে সরকারি প্রকল্পের নামে বেশ কয়েক জন সরকারি আধিকারিকের থেকে বিপুল অঙ্কের অর্থ হাতিয়েছেন ফার্স্ট লেডি। তা নিয়ে ওই সাংবাদিক প্রশ্ন করতেই বোলসানোরো দুম করে বলে বসেন, ‘‘আমার ইচ্ছে করছে এক ঘুষিতে আপনার মুখ ফাটিয়ে দিতে।’’

Jair Bolsonaro Brazil
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy