Advertisement
E-Paper

খামেনেইকে জবাব ট্রাম্পের, তবুও পারস্পরিক চুক্তি নিয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট

এর পাশাপাশি তিনি হুঁশিয়ারিও দিয়েছেন যে অবশেষে যদি কোনও রকম চুক্তিতে পৌঁছোতে না পারে ইরান, তবে তার জন্য তৈরি আমেরিকাও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:১২
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল চিত্র।

রবিবার আয়াতোল্লা আলি খামেনেই আমেরিকাকে সতর্ক করে বলেছেন যে, ইরানের উপর হামলা করলে আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত ঘটবে। তাঁর পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ইরানের বর্তমান পরিস্থিতির আবহে খামেনেইয়ের এই বক্তব্য প্রত্যাশিত ছিল। তা সত্ত্বেও তিনি আশাবাদী যে তেহরানের সঙ্গে সমঝোতা হবে ওয়াশিংটনের।

এর পাশাপাশি তিনি হুঁশিয়ারিও দিয়েছেন যে অবশেষে যদি কোনও রকম চুক্তিতে পৌঁছোতে না পারে ইরান, তবে তার জন্য তৈরি আমেরিকাও।

ঘটনার সূত্রপাত ইরানের নাগরিক বিক্ষোভ থেকে। আর্থিক সঙ্কটের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হন সে দেশের নাগরিকদের একাংশ। তা আটাকাতে নিরাপত্তাবাহিনীর পাল্টা আক্রমণে প্রাণ হারান বহু মানুষ। এই পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ করে আমেরিকা।

তিনি স্পষ্ট জানিয়ে দেন, যদি তেহরান পারমাণবিক চুক্তি প্রত্যাখ্যান করে বা নির্বিচারে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ না করে তা হলে তাঁদের জাবাব দেবে ওয়াশিংটন।

america Donald Trump Ayatollah Ali Khamenei

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy