আমেরিকায় উৎপাদন না করলে সেমিকন্ডাক্টর ও কম্পিউটার চিপে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যে সব কোম্পানি আমেরিকায় উৎপাদন শিল্পে বিনিয়োগ করেছে, তাদের এই শুল্ক থেকে ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
ওভাল অফিসে অ্যাপলের সিইও টিম কুকের সঙ্গে সাক্ষাতের পরে বুধবার রাতে (ভারতীয় সময়) ট্রাম্প বলেন, ‘‘আমরা চিপ এবং সেমিকন্ডাক্টরের উপর প্রায় ১০০ শতাংশ শুল্ক আরোপ করব। কিন্তু আপনি যদি তা আমেরিকাতে উৎপাদন করেন, তা হলে কোনও শুল্ক দিতে হবে না।’’ ঘটনাচক্রে, ট্রাম্পের ওই হুঁশিয়ারির আগেই অ্যাপল কর্ণধার কুক আমেরিকায় ৬০ হাজার কোটি ডলার (প্রায় ৫ লক্ষ ২৫ হাজার কোটি টাকা) বিনিয়োগের প্রতিশ্রুতি দেন।
আরও পড়ুন:
ট্রাম্পের এই বাড়তি শুল্কের ঘোষণা কার্যকর হলে ডিজিটাল প্রসেসর-নির্ভর বৈদ্যুতিন সরঞ্জাম, গাড়ি, গৃহস্থালীতে ব্যবহৃত যন্ত্রপাতি-সহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে। ট্রাম্পের ১০০ শতাংশ শুল্ক-হুঁশিয়ারির পরেই প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বে সেমিকন্ডাকটর উৎপাদন শিল্পে অগ্রগণ্য দুই দেশ, তাইওয়ান এবং দক্ষিণ কোরিয়া। তাইওয়ানের ‘ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল’-এর প্রধান লিউ শিন-চিং জানান, বিশ্বের বৃহত্তম চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান টিএসএমসি আমেরিকায় বিনিয়োগ করায় তাদের বাড়তি শুল্ক দিতে হবে না। দক্ষিণ কোরিয়ার বাণিজ্য দূত ইয়ো হান-কুর দাবি, গত জানুয়ারিতেই আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ায় তাঁদের দেশের সংস্থাগুলির কোনও সমস্যা হবে না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের উপর শুল্ক কমিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ২ ফেব্রুয়ারি নিজেই সমাজমাধ্যমে এই ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের উপর শুল্ক ১৮ শতাংশে নামিয়ে এনেছেন তিনি।
- ট্রাম্পের দাবি, রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীই তাঁকে শুল্ক সমঝোতার জন্য অনুরোধ করেন বলে জানান ট্রাম্প। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দাবি, আমেরিকার কাছ থেকে আরও বেশি তেল কিনবে ভারত।
-
ট্রাম্পের হুঁশিয়ারি সার! ১৫ নয়, ১০ শতাংশ আমদানি শুল্কই ধার্য করল মার্কিন সরকারি এজেন্সি, মঙ্গলবার থেকেই হল কার্যকর
-
১০ থেকে বেড়ে ১৫ শতাংশ! সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আবার শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
-
ভারতের সঙ্গে বাণিজ্য-সমঝোতায় বদল নেই, নিজের দেশের সুপ্রিম রায়ে ‘হতাশ’ প্রেসিডেন্ট ট্রাম্প
-
কোর্ট বেআইনি বলায় কি শুল্কের টাকা ফেরত দিতে হবে? ১০% নতুন শুল্ক আরোপ করে ঘুরপথে আয়ের ভাবনা ডোনাল্ড ট্রাম্পের!
-
কবে থেকে কমছে ২৫% শুল্ক? জানাল আমেরিকা! রুশ তেল নিয়ে সিদ্ধান্ত দেশীয় সংস্থাগুলির দিকে ঠেলল মোদী সরকার