Advertisement
E-Paper

স্ত্রীকে খুন, ২ বছরের সন্তানকে কুমিরের মুখে তুলে দিয়েছেন যুবক? তদন্তে পুলিশ

শুক্রবার এলাকার একটি হ্রদের জলে কুমিরের মুখে সন্দেহজনক বস্তু দেখতে পান স্থানীয়েরা। তাঁরা পুলিশে খবর দিলে দেখা যায়, নিখোঁজ এক শিশুর মৃতদেহ মুখে নিয়ে জলে ঘুরছে কুমির।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৩ ১২:৫৮
Florida man allegedly killed wife and child whose body was recovered from alligator.

২ বছরের শিশুর দেহ উদ্ধার হল কুমিরের মুখ থেকে। ফাইল ছবি।

স্ত্রী এবং সন্তানকে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। তাঁর স্ত্রীর মৃতদেহটি ফ্ল্যাটের ভিতর থেকেই উদ্ধার করেছিল পুলিশ। কিন্তু খোঁজ মিলছিল না ২ বছরের শিশুপুত্রের। কয়েক দিনের তল্লাশির পর শিশুটির দেহ মিলেছে কুমিরের মুখ থেকে।

ঘটনাটি ফ্লরিডার। স্থানীয় থানার তরফে জানানো হয়েছে, শুক্রবার এলাকার একটি হ্রদে কুমিরের মুখে সন্দেহজনক বস্তু দেখতে পান স্থানীয়েরা। তাঁরা পুলিশে খবর দিলে দেখা যায়, নিখোঁজ শিশুটির মৃতদেহ মুখে নিয়ে জলে ঘুরছে কুমির। তাকে গুলি করে শিশুর দেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশের অনুমান, শিশুটির বাবা থমাস মসলে স্ত্রী এবং সন্তানকে খুন করেছেন। তিনিই সন্তানের দেহ কুমিরের মুখে তুলে দিয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে অভিযুক্ত যুবককে এখনও ধরা যায়নি। পুলিশ জানিয়েছে, যুবক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশের সঙ্গে তিনি কথাই বলতে চাইছেন না। ফলে তাঁর সুস্থ হওয়ার অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে গ্রেফতার করার পর তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হবে। অভিযুক্তের স্ত্রীর খুনের নেপথ্যেও কুমিরের কোনও ভূমিকা রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে তা-ও। স্থানীয় বাসিন্দা এবং অভিযুক্তের পরিবারের সঙ্গে কথা বলে এ বিষয়ে আরও খুঁটিনাটি তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে ফ্লরিডার পুলিশ।

Alligator Florida Crime News
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy