দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ-সহ একাধিক মামলায় গত দু’বছর ধরে তিনি জেলবন্দি। কিন্তু পহেলগাঁও হত্যাকাণ্ডের জেরে ভারত-পাকিস্তান দ্বন্দ্বের আবহে এ বার জেল থেকেই ভারতকে হুঁশিয়ারি দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান।
ইমরান বুধবার তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘ভারতের যে কোনও প্ররোচনামূলক পদক্ষেপের সমুচিত জবাব দেওয়ার ক্ষমতা পাকিস্তানের রয়েছে।’’ তবে সেই সঙ্গেই গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানায় ২৬ জনের মৃত্যুর ঘটনাকে ‘গভীর ভাবে বিরক্তিকর এবং দুঃখজনক’ বলে চিহ্নিত করে তিনি বলেছেন, ‘‘ভারতকে আরও দায়িত্বশীল পদক্ষেপ করতে হবে।’’
আরও পড়ুন:
পহেলগাঁও কাণ্ডের পরেই ভারত ঘোষণা করেছিল পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিতের সিদ্ধান্তের কথা। এমন সিদ্ধান্ত নিলে তা ‘যুদ্ধ’ হিসাবে দেখা হবে বলে ভারতকে বৃহস্পতিবার পাল্টা হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের সরকার। এর পরে ইসলামাবাদ শিমলা চুক্তি স্থগিত, ভারতীয় বিমানের জন্য আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা, দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধের মতো পদক্ষেপ করেছে। নয়াদিল্লি-ইসলামাবাদ দ্বন্দ্ব পৌঁছেছে রাষ্ট্রপুঞ্জের অধিবেশনেও। এই আবহে ইমরান তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ শাহবাজ়ের পাশে দাঁড়িয়ে বলেছেন, ‘‘সংঘাতের এই পরিস্থিতিতে আমার দেশ এবং দল দৃঢ় ভাবে ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা