Advertisement
E-Paper

লেবাননের ডেরা থেকে আবার রকেট হামলা হিজ়বুল্লার! নিহত ইজ়রায়েলি নাগরিক, পাল্টা বিমানহানা

বৃহস্পতিবার দিনভর ইরান ও হিজবুল্লাহর হামলার কারণে তেল আবিব, মধ্যাঞ্চল ও পশ্চিম জেরুসালেম জুড়ে দফায় দফায় সাইরেন বেজে ওঠে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ২৩:৩৫
লেবাননে ইজরায়েলের হামলা।

লেবাননে ইজরায়েলের হামলা। ছবি: রয়টার্স।

লেবাননের মাটি থেকে আবার ইজ়রায়েলি সেনাঘাঁটি নিশানা করে রকেট হামলা চালাল ইরানের মদতপুষ্ট শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লা। বৃহস্পতিবারের এই হামলায় ইজ়রায়েলের উত্তরাঞ্চলের নাহারিয়া শহরে এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েক জন।

ইজ়রায়েলি সেনার দাবি, ইরানের সহায়তায় তৈরি ‘কাতুসা’ রকেট ব্যবহার করে হামলা চালায় হিজ়বুল্লা। বৃহস্পতিবার দিনভর ইরান ও হিজবুল্লাহর হামলার কারণে তেল আবিব, মধ্যাঞ্চল ও পশ্চিম জেরুসালেম জুড়ে দফায় দফায় সাইরেন বেজে ওঠে। তেল আবিব, গানাই টিকভা ও কাফার কাসিম এলাকায় হামলার প্রভাব পড়ে। সাময়িক ভাবে সরানো হয় কিছু বাসিন্দাকে।

রকেট হানার জবাবে বৃহস্পতিবার দক্ষিণ লেবাননে হিজ়বুল্লার ডেরায় বিমানহানা চালায় ইজ়রায়েলি ফৌজ। প্রসঙ্গত, পশ্চিম এশিয়ায় সশস্ত্র গোষ্ঠীগুলির মধ্যে অস্ত্রসম্ভারে সবচেয়ে এগিয়ে লেবাননের শিয়া গোষ্ঠীটি। নানা ক্যালিবার এবং পাল্লার রকেটের পাশাপাশি ইরানের মদতপুষ্ট এই সশস্ত্র গোষ্ঠীর হাতে রয়েছে ‘গাইডেড’ ক্ষেপণাস্ত্রও! রয়েছে শক্তিশালী ড্রোন। পশ্চিমী সংবাদমাধ্যমের দাবি, ইরানের সামরিক প্রযুক্তিগত পরিকাঠামো কাজে লাগিয়ে বেশ কয়েকটি পুরনো রুশ ক্ষেপণাস্ত্রের আধুনিকীকরণের কাজও সেরে ফেলেছে হিজবুল্লা।

Israel Hezbollah conflict Hezbollah israel
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy