যুদ্ধ পরিস্থিতিতে ইরানের ইস্পাহান পরমাণুকেন্দ্রের মূল স্থাপনা অক্ষতই রয়েছে। পরমাণুকেন্দ্রের কাছে দু’টি ভবনে ক্ষতি হয়েছে। পরমাণুকেন্দ্র থেকে তেজস্ক্রিয় বিকিরণের কোনও আশঙ্কাও নেই। বিবৃতি প্রকাশ করে এমনটাই জানাল রাষ্ট্রপুঞ্জের অধীনস্থ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। মঙ্গলবারই ইস্পাহানে পরমাণুকেন্দ্রের কাছে জোরালো বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তার পর থেকেই উদ্বেগ দানা বাঁধতে থাকে। কারণ, গত বছর এই পরমাণুকেন্দ্রেই হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। এ অবস্থায় ইরানের পরমাণুকেন্দ্র নিয়ে বিবৃতি দিল আইএইএ।
কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আইএইএ জানায়, ইরানের যে সব জায়গায় পারমাণবিক পদার্থ রাখা আছে, সেই জায়গাগুলিতে কোনও ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়নি। ফলে আপাতত তেজস্ক্রিয় বিকিরণের কোনও ঝুঁকি নেই। ইস্পাহানে পরমাণুকেন্দ্রের কাছে দু’টি ভবনে শুধু ক্ষতি হয়েছে। এমনটাই জানাচ্ছে আইএইএ। পাশাপাশি নাতান্জ় পরমাণুকেন্দ্রের কথাও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। এই পরমাণুকেন্দ্রটিতেও সম্প্রতি হামলা হয়েছিল।
নাতান্জ় প্রসঙ্গে মঙ্গলবারই আইএইএ জানায় যে পরমাণুকেন্দ্রের প্রবেশপথের কাছে কিছু ভবনে ক্ষতি হয়েছে। তবে মাটির নীচে থাকা পরমাণু স্থাপনা অক্ষত রয়েছে বলেই জানিয়েছিল তারা। বুধবারের বিবৃতিতেও আইএইএ জানিয়েছে, প্রবেশপথের যে ক্ষতির কথা বলা হয়েছিল, তা ছাড়া অতিরিক্ত কোনও ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়নি নাতান্জ় পরমাণুকেন্দ্রে। এ ছাড়া ইরানের বুশেহর পরমাণুকেন্দ্রেও কোনও ক্ষয়ক্ষতির খবর নেই বলে জানাচ্ছে তারা। মঙ্গলবার বিকেলে বুশেহর শহরেও হামলা হয়েছিল। বুশেহর বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি বিমান ধ্বংস হয়েছে ইজ়রায়েলি হানায়।
আরও পড়ুন:
গত বছর জুনে ইজ়রায়েল এবং আমেরিকার বোমারু বিমানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল নাতান্জ়, ইস্পাহান এবং ফোরডো পরমাণুকেন্দ্র। ওই হামলার এক বছরের মধ্যেই ফের নাতান্জ় এবং ইস্পাহানে হামলা চলল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
১৭:১৮
ইরানকে সমঝোতার জন্য পাঁচটি প্রস্তাব দিয়েছেন ট্রাম্প, রাজি মোজতবাও? হরমুজ়, পরমাণু চুক্তি-সহ তালিকায় আর কী -
‘ইঞ্জিনরুম লক্ষ্য করে পর পর ক্ষেপণাস্ত্র ছুড়েছি’! ভারতীয় নাবিকবাহী জাহাজে তৃতীয় হামলার পর বিবৃতি আমেরিকার
-
সোভিয়েত পতনে ৬০০ কেজি পরমাণু বোমার ‘মশলা’ নিয়ে চম্পট! ৩২ বছর পর পারস্যে চলবে ‘প্রজেক্ট স্যাফায়ার’?
-
‘আজকেই আবার ইরানের উপর হামলা হবে’, ট্রাম্প এ বার নতুন করে যুদ্ধের সূচনার কারণও জানিয়ে দিলেন
-
পশ্চিম এশিয়ায় জোরদার হামলা ইরানের! ২১ মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান, আবার অশান্ত লেবাননও