ইরানে পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসাবে নিহত আয়াতোল্লা আলি খামেনেইয়ের দ্বিতীয় পুত্র মোজতবা হতে পারেন। সেই জল্পনা শুরু হতেই ইজ়রায়েল হুঙ্কার দিয়েছিল। তার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার হাত থেকে প্রাণে বেঁচে গিয়েছেন মোজতবা।
রয়টার্স সূত্রে খবর, ইরানের মধ্যে মোজতবার উপর হামলা চালিয়েছে ইজ়রায়েল এবং মার্কিন যৌথ বাহিনী। তবে কোথায়, কখন হামলা চালানো হয়েছে, তা স্পষ্ট নয়। শুধু তা-ই নয়, কী ধরনের হামলা চালিয়েছে ইজ়রায়েল এবং মার্কিন যৌথ বাহিনী, তা-ও জানানো হয়নি।
ইজ়রায়েল-মার্কিন যৌথ হামলা খামেনেইয়ের মৃত্যুর পর তাঁর জায়গায় কে বসবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়। বেশ কয়েকটি নামও আলোচনায় ছিল। তবে ইরানের এক সংবাদমাধ্যম সূত্র উল্লেখ করে জানায়, সে দেশের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসাবে খামেনেইয়ের দ্বিতীয় পুত্র মোজতবাকে বেছে নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে নিয়ে গঠিত তিন সদস্যের কাউন্সিলই মোজতবার নামে সিলমোহর দিয়েছে। তবে রিপোর্টের দাবি আপাতত অস্বীকার করেছে ইরান। মুম্বই স্থিত ইরানের কনসুলেট জেনারেল জানিয়েছেন, মোজতবাকে নিয়ে যে প্রতিবেদন প্রকাশ্যে এসেছে তা ভিত্তিহীন।
আরও পড়ুন:
ইরান আনুষ্ঠানিক ভাবে এখনও পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসাবে মোজতবার নাম ঘোষণা করেনি। তবে তার মধ্যেই হুঁশিয়ারি দিয়েছে ইজ়রায়েল। বুধবার ইজ়রায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজ়রায়েল কাট্জ় জানিয়েছেন যে, পরবর্তী ধর্মীয় নেতার নাম যা-ই হোক, কিংবা তিনি যেখানেই লুকিয়ে থাকুন, তাঁকে হত্যা করা হবে। কাট্জ়ের মতে, নতুন নেতা ইজ়রায়েলের ক্ষতি করার পাশাপাশি আমেরিকাকে হুমকি দেবেন এবং ইরানের সাধারণ মানুষের উপর দমনপীড়ন চালাবেন। তাই ইরানে নতুন কোনও নেতাকে যে তাঁরা মাথা তুলতে দেবেন না, তা স্পষ্ট করে দিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের এই মন্ত্রী। কাট্জ়ের হুঁশিয়ারির পর পরই ইরানি সূত্র হামলার চেষ্টার বিষয়টি প্রকাশ্যে আনে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
১৫:৫৬
‘আমেরিকা যুদ্ধবিরতির শর্ত ভেঙেছে’, আবার হরমুজ় অবরোধের ঘোষণা ইরানের! নতুন করে সংঘাতের আশঙ্কা -
ট্রাম্পের ‘ঘাড়ে বন্দুক রেখে’ শত্রুদের খতম! পারস্যে শান্তি এলে আমেরিকার ‘বিশ্বাস’ ভাঙবেন ইহুদি প্রধানমন্ত্রী?
-
প্রথমে সমঝোতাপত্র স্বাক্ষর, ৬০ দিনেই ইরান-আমেরিকার চুক্তি পাকা হতে পারে! কোন কৌশলে এগোচ্ছে পাকিস্তান? নেপথ্যে কে
-
ইরান চুক্তি স্বাক্ষর করতে ট্রাম্প নিজে যেতে পারেন পাকিস্তানে! মার্কিন প্রেসিডেন্টের দাবি, প্রায় চূড়ান্তই হয়ে গিয়েছে বোঝাপড়া
-
ইউরেনিয়াম হস্তান্তর করবে কি ইরান? ট্রাম্পের দাবি মানতে নারাজ তেহরান! জানাল, কোনও আলোচনাই হয়নি