আমেরিকা-ইজ়রায়েলের যৌথ হামলার প্রত্যাঘাত চালাচ্ছে ইরানও। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের মার্কিন এবং ইজ়রায়েল ঘাঁটি লক্ষ্য করে তেহরান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়ছে। সেই আবহে এ বার সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই)-তে থাকা ভারতীয় নাগরিকদের জন্য আরও এক দফা সতর্কবার্তা জারি করল আবু ধাবিস্থিত ভারতীয় দূতাবাস। অযথা হামলার জায়গার ছবি-ভিডিয়ো না-তোলার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সর্বদা যোগাযোগ রক্ষা করে চলার বার্তা দিয়েছে ভারতীয় দূতাবাস।
এক বিবৃতিতে ভারতীয় দূতাবাস জানিয়েছে, হামলাস্থল, বিমানবন্দরের নির্দিষ্ট এলাকার ছবি তুললে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হতে পারে বলে জানিয়েছেন ইউএই কর্তৃপক্ষ। সে দেশে থাকা ভারতীয় নাগরিকদের আইনি জটিলতা এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়াও আরও কয়েক দফার নির্দেশিকা জারি করেছে দূতাবাস।
নির্দেশিকায় ইউএই-তে থাকা ভারতীয়দের উদ্দেশে বলা হয়েছে, যদি কখনও কোথাও সাইরেনের শব্দ শুনতে পান, তবে অবিলম্বে নিরাপদ স্থানে চলে যান। ছবি বা ভিডিয়ো তোলার জন্য বাইরে বার না-হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সমাজমাধ্যমে যুদ্ধ বা হামলার ছবি বা ভিডিয়ো পোস্ট করা থেকে বিরত থাকুন। যদি আশপাশে কোনও সন্দেহভাজন বস্তু পড়ে থাকে, তৎক্ষণাৎ স্থানীয় নিরাপত্তাবাহিনীকে জানানোর পরামর্শও দিয়েছে দূতাবাস। ইউএই-র জারি করা সব রকম সতর্কতা অবলম্বন করার কথা রয়েছে নির্দেশিকায়।
আরও পড়ুন:
আমেরিকা এবং ইরানের মধ্যে সংঘাতের কেন্দ্রবিন্দুতে এখন উপসাগরীয় দেশগুলি। মার্কিন ও ইজ়রায়েল হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরান। মূলত পশ্চিম এশিয়ায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা মার্কিন ঘাঁটিতে নিশানা করছে তেহরান। উপসাগরীয় দেশগুলিতে হামলা চালানোর জন্য শনিবার ‘ক্ষমা’ চেয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান। সেই সঙ্গে তিনি প্রতিবেশী দেশগুলিকে এটাও জানান, তারা যেন ইরানের বিরুদ্ধে হামলায় আমেরিকা এবং ইজ়রায়েলকে সহযোগিতা না করে। রবিবারও ইউএই-সহ উপসাগরীয় দেশগুলিতে হামলা অব্যাহত রেখেছে ইরান।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
১৬:৪৮
ট্রাম্পের ‘ঘাড়ে বন্দুক রেখে’ শত্রুদের খতম! পারস্যে শান্তি এলে আমেরিকার ‘বিশ্বাস’ ভাঙবেন ইহুদি প্রধানমন্ত্রী? -
১২:২৫
প্রথমে সমঝোতাপত্র স্বাক্ষর, ৬০ দিনেই ইরান-আমেরিকার চুক্তি পাকা হতে পারে! কোন কৌশলে এগোচ্ছে পাকিস্তান? নেপথ্যে কে -
১০:৩৩
ইরান চুক্তি স্বাক্ষর করতে ট্রাম্প নিজে যেতে পারেন পাকিস্তানে! মার্কিন প্রেসিডেন্টের দাবি, প্রায় চূড়ান্তই হয়ে গিয়েছে বোঝাপড়া -
০৯:৫১
ইউরেনিয়াম হস্তান্তর করবে কি ইরান? ট্রাম্পের দাবি মানতে নারাজ তেহরান! জানাল, কোনও আলোচনাই হয়নি -
০৭:৫২
ইউরেনিয়ামের হস্তান্তরে রাজি ইরান, দাবি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের! বললেন, ওদের কাছে কোনও পারমাণবিক অস্ত্র নেই