হরমুজ় প্রণালীতে ফের এক জাহাজে হামলা চালাল ইরান। তেহরানের দাবি, ওই জাহাজটির সঙ্গে ইজ়রায়েলের যোগ রয়েছে। সেই কারণেই জাহাজটিতে হামলা চালানো হয়েছে বলে দাবি ইরানের। যদিও প্রতিবেদনটি প্রকাশের সময় পর্যন্ত এ বিষয়ে ইজ়রায়েলের তরফে কোনও মন্তব্য করা হয়নি। ইরানের সরকারি সংবাদমাধ্যমের দাবি, ইজ়রায়েলি যোগ থাকা ওই জাহাজটিতে আগুন ধরে গিয়েছে।
শনিবারই ইরানের বুশেহর পরমাণুকেন্দ্রের কাছে হামলা চালাল মার্কিন এবং ইজ়রায়েলি বায়ুসেনা। পরমাণুকেন্দ্রকে নিশানা করে হামলা চালানো হয়েছে বলে দাবি ইরানের। এই হামলায় এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ওই পরমাণুকেন্দ্রে থাকা কয়েক জন। এর কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের রেভোলিউশনারি গার্ড কোরের নৌবাহিনী দাবি করল, তারা হরমুজ়ে একটি জাহাজে ড্রোন হামলা চালিয়েছে।
আরও পড়ুন:
পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। আমেরিকা এবং ইরান উভয় দেশের থেকেই পরস্পরবিরোধী মন্তব্য উঠে আসছে। শান্তি আলোচনা হবে কি হবে না, তা নিয়েও কোনও নিশ্চয়তা নেই। এরই মধ্যে চলছে সংঘর্ষও। শুক্রবারই আমেরিকার একটি এফ-৩৫ লাইটনিং যুদ্ধবিমানকে গুলি করে নামানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। এ বার ইজ়রায়েলের যোগ থাকা একটি জাহাজেও হামলার দাবি করল তারা। ইরানের নৌসেনার এক কমান্ডার জানান, ড্রোন হামলার পরে ওই জাহাজে আগুন ধরে গিয়েছে। তবে এই নিয়ে কোন ইজ়রায়েলের কোনও তাৎক্ষণিক প্রতিক্রিয়া মেলেনি। জাহাজের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা-ও প্রাথমিক ভাবে স্পষ্ট নয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
১৪:৪৭
সুইৎজ়ারল্যান্ডে পিছিয়ে গেল আমেরিকা-ইরানের বৈঠক! সফর হঠাৎ বাতিল করে দিলেন ভান্স, শান্তির পথে ফের বাধা? -
দ্বন্দ্ব থামিয়ে সমঝোতার পথে আমেরিকা-ইরান! মধ্যস্থতাকারী হিসাবে রইল পাকিস্তানের নাম, কোন কোন শর্তে সন্ধি হল?
-
‘চুক্তি পছন্দ না হলে ইরানে ফের বোমা ফেলব’, যুদ্ধবিরতি চুক্তি সইয়ের দু’দিন আগে জি৭ শীর্ষবৈঠকে নয়া সুর ট্রাম্পের
-
আলো নিবিয়ে, ট্র্যাকার বন্ধ করে হরমুজ় অতিক্রম! ইরানি কায়দাতেই তেহরানের কোটি কোটি ব্যারেল তেল লুট করেছে আমেরিকা?
-
লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইজ়রায়েল, মৃত অন্তত চার! ট্রাম্পের হুঁশিয়ারিই কি সার? শান্তিচুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন