এক দিনে ১২০০টির বেশি বোমা পড়েছে ইরানে। অবশেষে প্রতিরক্ষামন্ত্রী আজ়িজ় নাসিরজ়াদেহ্ এবং সেনাপ্রধান আব্দুল রহিম মৌসাভির মৃত্যুর কথাও স্বীকার করে নিল তেহরান। মার্কিন ও ইজ়রায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি।
ইজ়রায়েলের বায়ুসেনা রবিবার সকালে একটি বিবৃতিতে ইরানে হামলার ব্যাখ্যা করেছে। সেখানে বলা হয়েছে, শুধু শনিবারই আমেরিকার সহায়তায় ইরানে ১২০০টির বেশি বোমা ফেলেছে তারা। এই হামলার নিশানায় ছিল দেশটির সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই-সহ শীর্ষ নেতৃত্ব। জানা গিয়েছে, মিনাব শহরে একটি মেয়েদের স্কুলে ইজ়রায়েলের বোমা পড়েছে। হামলা হয়েছে দক্ষিণ ইরানের হরমোজ়গান প্রদেশে। হরমোজ়গানে ১৪৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর। হামলার নিন্দা করে ইরানের বিদেশমন্ত্রী আরাঘচির হুঁশিয়ারি, ‘‘এত মৃত্যু বৃথা যাবে না। এই হামলার প্রতিশোধ নেওয়া হবে।’’
আরও পড়ুন:
ইরানের প্রতিরক্ষামন্ত্রী এবং শীর্ষ সেনাকর্তার মৃত্যুর কথা শনিবারই জানা গিয়েছিল। বিভিন্ন সূত্র উল্লেখ করে এই তথ্য জানিয়েছিল সংবাদসংস্থা রয়টার্স। কিন্তু ইরানের তরফে এ বিষয়ে সরকারি ভাবে কোনও নিশ্চয়তা তখনও আসেনি। শনিবার রাতে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রথমে এবং পরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তাদের হামলায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেই নিহত হয়েছেন। ইরান তখনও তা অস্বীকার করেছিল। রবিবার সকালে এক এক করে তারা নেতাদের মৃত্যুর খবর নিশ্চিত করছে। খামেনেইয়ের মৃত্যুতে ইরান জুড়ে টানা ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বহু মানুষ নেতার ছবি হাতে রাস্তায় নেমে কান্নাকাটি করেছেন। তেহরানের রাস্তায় জনজোয়ার দেখা গিয়েছে। ইরাকও খামেনেইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
ইরান জানিয়েছে, শনিবার সকালেই যৌথ বাহিনীর হামলায় মৃত্যু হয় খামেনেইয়ের। তিনি তখন নিজের অফিসে বসে কাজ করছিলেন। তাঁর কন্যা, নাতনি এবং জামাতাও নিহত হয়েছেন। ইজ়রায়েলের ক্ষেপণাস্ত্রে পুরো এলাকাই উড়িয়ে দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, সকালের প্রথম হামলাতেই খামেনেইয়ের মৃত্যু হয়। এর পরেই ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী কঠোর প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেয়। পশ্চিম এশিয়ার একাধিক মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চলছে। ট্রাম্পও পাল্টা বার্তা দিয়ে রেখেছেন। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিন পক্ষকেই সংযত হওয়ার বার্তা দিয়েছে চিন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
সংঘর্ষবিরতি, ৩০ হাজার কোটির বিনিয়োগ পরিকল্পনা! আমেরিকা এবং ইরানের সংঘাতের অবসানে খসড়া চুক্তিতে আর কী রয়েছে?
-
‘চুক্তি প্রায় চূড়ান্ত, ঘোষণার অপেক্ষা’! সমঝোতা প্রসঙ্গে দাবি ট্রাম্পের, জানান, খুলবে হরমুজ়! কী মত ইরানের
-
সুযোগ পেলেই চোরাগোপ্তা হামলা! সাবেক পারস্যের হাতে মার খাওয়ার প্রতিশোধ নিচ্ছে ‘নিরীহ’ আরব রাষ্ট্র
-
হরমুজ় প্রণালীতে চলল গুলি! ইরান-আমেরিকার মধ্যে বাড়ল উত্তেজনা, সংঘর্ষবিরতিতে কি ইতি? কী বললেন ডোনাল্ড ট্রাম্প
-
আমেরিকার হৃৎস্পন্দন বন্ধের হুঙ্কার, হরমুজ়ে যুক্তরাষ্ট্রের নৌবহর ধ্বংসে ‘আত্মঘাতী তিমি’দের নামাচ্ছে ইরান!