লেবাননে আর যে ক’টি দিন যুদ্ধবিরতি চলবে, সেই দিনগুলিতে হরমুজ় প্রণালী দিয়ে যাতায়াত করতে পারবে সব জাহাজ। এক্স অ্যাকাউন্টে এই ঘোষণা করলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ইরান এবং ইজ়রায়েলের মধ্যে ১০ দিনের সংঘর্ষবিরতি ঘোষণা করেন। তার পরেই ইরান বাণিজ্যিক জাহাজের হরমুজ় পারাপার করা নিয়ে সিদ্ধান্তের কথা জানালেন। ট্রাম্পও ইতিমধ্যে হরমুজ় ‘পুরোপুরি খুলে যাওয়া’ নিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছেন। তিনি ধন্যবাদও জানিয়েছেন ইরানকে।
ইরানের সঙ্গে আমেরিকার প্রথম দফার শান্তি বৈঠক ভেস্তে যাওয়ার পরে দ্বিতীয় দফার বৈঠকের জমি প্রস্তুতি চলছে। ইরানের এই ঘোষণার পরে সেই শান্তি বৈঠকের পথ কি আরও প্রশস্ত হল? পশ্চিম এশিয়া-সহ গোটা বিশ্বের মানুষ এ বার আশার আলো দেখছেন। ইরানের এই ঘোষণার পরেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে ১০ শতাংশ। এমনটাই বলছে সংবাদ সংস্থা এপি।
আরাঘচি এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘লেবাননে যুদ্ধবিরতি হয়েছে। সেই যুদ্ধবিরতির যে ক’দিন বাকি রয়েছে, সেই দিনগুলিতে হরমুজ় দিয়ে সমস্ত বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে। ইসলামিক রিপাবলিক অফ ইরানের বন্দর এবং জাহাজ সংগঠন সেই চলাচলের পথের কথা ইতিমধ্যে ঘোষণা করেছে।’
ট্রাম্প সমাজমাধ্যমে লিখেছেন, ‘ইরান এখনই ঘোষণা করল যে, হরমুজ় প্রণালী পুরোপুরি খুলে দেওয়া হয়েছে। জাহাজ পারাপারের জন্য তা প্রস্তুত। ধন্যবাদ!’ বৃহস্পতিবারই ট্রাম্প ঘোষণা লেবানন এবং ইজ়রায়েলের মধ্যে যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছিলেন। তিনি এ-ও জানিয়েছিলেন, দুই দেশের নেতাদের প্রথম বার মুখোমুখি বৈঠকে বসানোর চেষ্টাও করছেন। প্রসঙ্গত, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এবং অন্যান্য বিষয়ে সমঝোতায় পৌঁছোনোর যে উদ্যোগ ট্রাম্প নিয়েছিলেন, তার অংশ হিসাবে লেবানন এবং ইজ়রায়েলের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। কারণ, তেহরান প্রথম থেকেই জানিয়ে দিয়েছিল, আমেরিকার সঙ্গে আলোচনার অন্যতম শর্ত হল লেবাননে যুদ্ধবিরতি।
আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ বাহিনী ইরান আক্রমণ করার পর পরই লেবাননের সঙ্গে পৃথক সংঘর্ষে জড়িয়ে পড়েছিল বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইজ়রায়েলের আগ্রাসন এবং সে দেশের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের হত্যার প্রতিবাদে হামলা শুরু করে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লা। নেতানিয়াহুও লেবাননের এই গোষ্ঠীর বিরুদ্ধে পর পর হামলার নির্দেশ দিয়ে গিয়েছেন। লেবাননে প্রাণ হারিয়েছেন শতাধিক সাধারণ মানুষ। তার পরেই বৃহস্পতিবার যুদ্দবিরতি ঘোষণা করেন ট্রাম্প। সমাজমাধ্যমে তিনি জানান, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আওউন এবং ইজ়রায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে তাঁর কথা হয়েছে। দুই রাষ্ট্রনেতাই ১০ দিনের সংঘর্ষবিরতিতে রাজি হয়েছেন। স্থিতাবস্থা বজায় রাখতে এবং কূটনৈতিক পথে আলোচনা চালাতে আওউন এবং নেতানিয়াহুকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান ট্রাম্প। সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘মঙ্গলবার এই দুই দেশের সাক্ষাৎ হয় ওয়াশিংটনে, যা গত ৩৪ বছরে প্রথম। আমাদের বিদেশসচিব মার্কো রুবিয়োর সঙ্গেও তাঁরা দেখা করেন। আমি ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং রুবিয়োকে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য ইজ়রায়েল ও লেবাননের সঙ্গে মিলেমিশে কাজ করতে বলেছি।’
তার পরেই ট্রাম্প ইরানের সঙ্গে সমঝোতা নিয়ে ইঙ্গিত দেন। দাবি করেন, বোঝাপড়ার বেশির ভাগ ক্ষেত্রেই সহমত হয়েছে আমেরিকা এবং ইরান। এ অবস্থায় যুদ্ধে ইতি টানার জন্য শীঘ্রই চুক্তি চূড়ান্ত হয়ে যেতে পারে বলে মনে করছেন তিনি। ট্রাম্প জানান, এমনটা হলে তিনি নিজে ইসলামাবাদে যেতে পারেন তা স্বাক্ষর করার জন্য। ট্রাম্প আরও দাবি করেন, ইরানের কাছে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে, সেটাও তারা আমেরিকার কাছে হস্তান্তরে রাজি হয়েছে। যদিও ইরান ট্রাম্পের এই দাবি উড়িয়ে দিয়েছে। তারা স্পষ্ট জানিয়েছে, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহম্মদ বাকের কালিবাফের এক ঘনিষ্ঠ সূত্রকে উল্লেখ করে বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি, ‘‘কোনও ধরনের পারমাণবিক উপাদান আমেরিকার হাতে দেওয়া হবে, এ ধরনের কোনও আলোচনাই হয়নি!’’ ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং’ ট্রাম্পের দাবিকে উপহাস করেছে। তাদের দাবি, ‘অলীক স্বপ্ন’ দেখছেন মার্কিন প্রেসিডেন্ট।
এই দাবি-পাল্টা দাবি যখন চলছে, তখনই ইরান হরমুজ প্রণালী নিয়ে সিদ্ধান্তের কথা জানাল। ট্রাম্পও একই কথা জানিয়ে দিলেন। পশ্চিম এশিয়ায় শান্তি ফেরানোর ক্ষেত্রে অন্যতম ‘কাঁটা’ ছিল লেবানন-ইজ়রায়েলের যুদ্ধ। সেই কাঁটা সরাতেই ইরান-আমেরিকার সমঝোতা পথের একটি দরজা খুলল বলে মনে করা হচ্ছে।
লেবাননে যুদ্ধবিরতি
বৃহস্পতিবার লেবানন ও ইজ়রায়েলের মধ্যে ১০ দিনের সংঘর্ষবিরতি ঘোষণা করেন ট্রাম্প। আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ বাহিনী ইরান আক্রমণ করার পর পরই লেবাননের সঙ্গে পৃথক সংঘর্ষে জড়িয়ে পড়েছিল বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। ট্রাম্প দাবি করেন, এই নিয়ে ন’টি যুদ্ধ থামিয়েছেন। তাঁর কথায়, ‘‘সারা বিশ্বে ন’টি যুদ্ধ আমি থামিয়েছি। এটা (ইজ়রায়েল এবং লেবানন) দশম হতে চলেছে।’’ গত বছরের মে মাসে ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারত ও পাকিস্তান যে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল, তা-ও তিনি থামিয়েছেন বলে দাবি করেন ট্রাম্প। পাকিস্তান সেই দাবি মেনে নিয়েছে। তবে ভারত সরকার প্রথম থেকেই জানিয়েছে, দুই দেশে সামরিক স্তরে আলোচনার ভিত্তিতে সংঘর্ষবিরতি হয়েছে।
ইউরেনিয়াম হস্তান্তর
ট্রাম্প জানান, ইরানের কাছে কোনও পারমাণবিক অস্ত্র নেই। একই সঙ্গে তাঁর দাবি, ইরানের কাছে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে, সেটাও তারা আমেরিকার কাছে হস্তান্তরে রাজি হয়েছে। আমেরিকা-ইরান শান্তি সমঝোতার পথে অন্যতম ‘কাঁটা’ তেহরানের কাছে মজুত থাকা ইউরেনিয়াম। ট্রাম্প বার বার দাবি করে এসেছেন, শান্তি ফেরাতে হলে ইরানকে পারমাণবিক কর্মকাণ্ড বন্ধ করতে হবে। গত সপ্তাহে ইসালমাবাদে বৈঠক ভেস্তে যাওয়ার নেপথ্যেও অন্যতম কারণ তেহরানের এই পারমাণবিক কর্মকাণ্ড। গত বছরে ইরানের তিনটি পরমাণুকেন্দ্র— ইস্পাহান, নাতান্জ় এবং ফোরডোয় হামলায় চালিয়েছিল আমেরিকা। ট্রাম্পের দাবি, ওই হামলার ফলে ইরানে মজুত সমৃদ্ধ ইউরেনিয়াম মাটির তলায় চাপা পড়ে গিয়েছে। সেই সমৃদ্ধ ইউরেনিয়ামই এ বার আমেরিকার কাছে হস্তান্তরের জন্য ইরান রাজি হয়েছে বলে দাবি ট্রাম্পের।
অস্বীকার ইরানের
ইরান জানিয়েছে, আমেরিকার হাতে ইউরেনিয়াম তুলে দেওয়ার বিষয়ে কোনও মন্তব্য তারা করেনি। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহম্মদ বাকের কালিবাফের এক ঘনিষ্ঠ সূত্রকে উল্লেখ করে বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি, ‘‘কোনও ধরনের পারমাণবিক উপাদান আমেরিকার হাতে দেওয়া হবে, এ ধরনের কোনও আলোচনাই হয়নি!’’ ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং’ ট্রাম্পের দাবিকে উপহাস করেছে। তাদের দাবি, ‘অলীক স্বপ্ন’ দেখছেন মার্কিন প্রেসিডেন্ট।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
১৬:৪৮
ট্রাম্পের ‘ঘাড়ে বন্দুক রেখে’ শত্রুদের খতম! পারস্যে শান্তি এলে আমেরিকার ‘বিশ্বাস’ ভাঙবেন ইহুদি প্রধানমন্ত্রী? -
১২:২৫
প্রথমে সমঝোতাপত্র স্বাক্ষর, ৬০ দিনেই ইরান-আমেরিকার চুক্তি পাকা হতে পারে! কোন কৌশলে এগোচ্ছে পাকিস্তান? নেপথ্যে কে -
১০:৩৩
ইরান চুক্তি স্বাক্ষর করতে ট্রাম্প নিজে যেতে পারেন পাকিস্তানে! মার্কিন প্রেসিডেন্টের দাবি, প্রায় চূড়ান্তই হয়ে গিয়েছে বোঝাপড়া -
০৯:৫১
ইউরেনিয়াম হস্তান্তর করবে কি ইরান? ট্রাম্পের দাবি মানতে নারাজ তেহরান! জানাল, কোনও আলোচনাই হয়নি -
০৭:৫২
ইউরেনিয়ামের হস্তান্তরে রাজি ইরান, দাবি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের! বললেন, ওদের কাছে কোনও পারমাণবিক অস্ত্র নেই