ইরানের গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্রগুলিকে রক্ষা করতে এ বার মানববন্ধন গড়ার ডাক দিল তেহরান। হরমুজ় প্রণালী নিয়ে আমেরিকার হুমকির পর বিদ্যুৎকেন্দ্রগুলিতে হামলার আশঙ্কা করছে ইরান। সেই আশঙ্কা থেকেই এ বার মানবশৃঙ্খল গড়ে দেশের গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্রগুলিতে হামলা রুখতে চাইছে ইরান।
হরমুজ় প্রণালী নিয়ে ইরানকে ধারাবাহিক ভাবে চাপ দিয়ে যাচ্ছে আমেরিকা। তবে ইরান প্রকাশ্যে এখনও পর্যন্ত আমেরিকার চাপের কাছে বশ্যতা স্বীকারের কোনও ইঙ্গিত দেয়নি। এ অবস্থায় আমেরিকা ফের হামলা করতে পারে বলে আশঙ্কা করছে ইরান। ইরানের সকল গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্রের সামনে মঙ্গলবার স্থানীয় সময়ে দুপুর ২টো (ভারতীয় সময়ে বিকেল ৪টে) থেকে জমায়েতের ডাক দিয়েছে ইরানের ক্রীড়া এবং যুব মন্ত্রক। ট্রাম্প হরমুজ় খোলার জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন। এগিয়ে আসতে বলা হয়েছে ইরানের তরুণ প্রজন্মকে। জমায়েতে সে দেশের শিল্পী এবং ক্রীড়াব্যক্তিত্বদেরও থাকার জন্য বলেছে ইরান সরকার।
আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হরমুজ় প্রণালী দিয়ে কিছু বন্ধু দেশের জাহাজকে চলাচল করতে দিচ্ছে ইরান। তবে আমেরিকা এবং ইজ়রায়েলের জাহাজকে সেই ছাড় দিচ্ছে না তারা। এ অবস্থায় হরমুজ় প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানের জন্য নতুন করে সময়সীমা বেঁধে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাত ৮টা (আমেরিকার সময় অনুযায়ী। ভারতীয় সময়ে বুধবার সকাল সাড়ে ৬টা) পর্যন্ত তিনি সময় দিয়েছেন ইরানকে। এই সময়ের মধ্যে হরমুজ় না-খুললে ইরানের উপরে আরও জোরালো হামলার হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। ট্রাম্পের দেওয়া ওই সময়সীমা এগিয়ে আসতেই এ বার হামলা ঠেকাতে নতুন কৌশল নিল ইরান।
আরও পড়ুন:
ইরানের ক্রীড়া এবং যুবকল্যাণ মন্ত্রকের উপমন্ত্রী আলিরেজা রহিমি এক ভিডিয়োবার্তায় বলেন, “তরুণদের পরামর্শেই এই কর্মসূচি (মানববন্ধন) গৃহীত হয়েছে। বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, তরুণ শিল্পী এবং বিভিন্ন যুব সংগঠন আমাদের দেশের বিদ্যুৎকেন্দ্রগুলির চারপাশে একটি মানববন্ধন গড়ে তোলার প্রস্তাব দিয়েছিল। এই প্রতীকী কর্মসূচির নাম দেওয়া হয়েছে— ‘উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে ইরানের তরুণদের মানববন্ধন’। আমরা আশা করি, সারা দেশের তরুণেরা বিদ্যুৎকেন্দ্রগুলির চারপাশে এই মানববন্ধন গড়ে তুলবেন।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
হরমুজ় প্রণালীতে চলল গুলি! ইরান-আমেরিকার মধ্যে বাড়ল উত্তেজনা, সংঘর্ষবিরতিতে কি ইতি? কী বললেন ডোনাল্ড ট্রাম্প
-
আমেরিকার হৃৎস্পন্দন বন্ধের হুঙ্কার, হরমুজ়ে যুক্তরাষ্ট্রের নৌবহর ধ্বংসে ‘আত্মঘাতী তিমি’দের নামাচ্ছে ইরান!
-
ইরানের বন্দরে একের পর এক জাহাজে আগুন! লেবাননে মুহুর্মুহু হামলা ইজ়রায়েলের, পশ্চিম এশিয়ায় আবার সামরিক উত্তেজনা বাড়ছে
-
‘আমেরিকার সামনে দুই বিকল্প, বলও ওদের কোর্টে’! যুদ্ধ নিয়ে প্রস্তাব ফেরাতেই ট্রাম্পকে বার্তা ইরানের, কোন দিকে ইঙ্গিত
-
‘আমরা জলদস্যুই’! হরমুজ়ে ইরানি জাহাজের ‘দখল’ প্রসঙ্গে মার্কিন নৌবাহিনীর প্রশংসা করলেন ট্রাম্প