Advertisement
E-Paper

মার্কিন সেনার আরও একটি এফ-৩৫ লাইটনিং যুদ্ধবিমান ধ্বংস! গুলি করে নামানো হয়েছে বলে ফের দাবি করল ইরান

গত ২০ মার্চ মার্কিন বাহিনীর একটি এফ-৩৫ বিমানকে গুলি করে নামানোর দাবি করেছিল আইআরজিসি। ক্ষেপণাস্ত্র ছুড়ে বিমানটিকে সেটিকে ধ্বংস করা হয় বলে দাবি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১২:৪২
মার্কিন এফ ৩৫ যুদ্ধবিমান। ফাইল চিত্র।

মার্কিন এফ ৩৫ যুদ্ধবিমান। ফাইল চিত্র।

ইরানের বি ১ সেতুতে হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যে আমেরিকার একটি এফ-৩৫ লাইটনিং যুদ্ধবিমানকে গুলি করে নামানোর দাবি করল রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)। মেহর নিউ এজেন্সির প্রতিবেদন উল্লেখ করে রয়টার্স জানিয়েছে, শুক্রবার মধ্য ইরানে আমেরিকার একটি এ-৩৫ বিমানকে গুলি করে নামানো হয়েছে। তবে পাইলট কোনও ভাবে বেঁচে গিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। যদিও এমন কোনও ঘটনার কথা স্বীকার করতে চায়নি আমেরিকার সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

প্রসঙ্গত, গত ২০ মার্চ মার্কিন বাহিনীর একটি এফ-৩৫ বিমানকে গুলি করে নামানোর দাবি করেছিল আইআরজিসি। ক্ষেপণাস্ত্র ছুড়ে বিমানটিকে সেটিকে ধ্বংস করা হয় বলে দাবি। এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের কথা সেন্টকম স্বীকার না করলেও সিএনএন-এর এক প্রতিবেদনে তখন দাবি করা হয়েছিল, যুদ্ধবিমানটিকে নিশানা করে ইরান হামলা চালালেও সেটি ঘাঁটিতে নিরাপদেই অবতরণ করেছে। আরআইজিসি দাবি করেছিল, মার্কিন সেনার পঞ্চম প্রজন্মের বিমানকে গুলি করে নামানো হয়েছে। একটি ভিডিয়োও প্রকাশ করে তারা।

মার্কিন সেন্ট্রাল কমান্ড-এর মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স তখন জানান, ইরানের বিরুদ্ধে অভিযানে মোতায়েন করা তাদের পঞ্চম প্রজন্মের একটি যুদ্ধবিমানকে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়েছে। তবে নিরাপদেই অবতরণ করেছে সেটি। ঠিক কী ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জরুরি ভিত্তিতে অবতরণের কথা উল্লেখ করলেও ইরানের হামলার বিষয়টি এড়িয়ে যান হকিন্স। তার পরেও আমেরিকার একটি এফ-১৮ বিমানে হামলা চালানোর দাবি করেছিল ইরান। তার আগে এফ-১৫ বিমানে হামলা চালায় তারা।

Advertisement

প্রসঙ্গত, ইরানের বিরুদ্ধে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সামরিক অভিযানে আমেরিকা এবং ইজ়রায়েল এফ-২৫, এফ-৩৫ এবং এফ-১৫, এফ-১৮-এর মতো যুদ্ধবিমানকে কাজে লাগাচ্ছে। এ ছাড়াও মোতায়েন করা হয়েছে মাঝ-আকাশে যুদ্ধবিমানে জ্বালানি ভরার জন্য ‘রিফুয়েলিং’ কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কার বিমান। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই সামরিক সংঘাতে ইতিমধ্যেই আমেরিকার বেশ কয়েকটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘ভুল করে’ তিনটি মার্কিন এফ-১৫ বিমানকে গুলি করে নামায়। শুধু তা-ই নয়, একটি কেসি-১৩৫ বিমানও ইরাকে ভেঙে পড়ে।

Fighter Jet
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy