আমেরিকার হামলার পরে প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়ে রাখল ইরানের রেভলিউশনারি গার্ড। ইজ়রায়েল এবং তার বন্ধু রাষ্ট্রগুলির বিরুদ্ধে জোরালো প্রতি-আক্রমণের হুঙ্কার দিয়েছে তেহরান। মার্কিন হামলার পরে ইরানের রেভলিউশনারি গার্ড স্পষ্ট করে দিয়েছে, তারা প্রতিশোধ নেবে। সংবাদমাধ্যম ‘তেহরান টাইম্স’ অনুসারে, বিবৃতি প্রকাশ করে তারা জানিয়েছে, হামলাকারীদের (আমেরিকার) এর থেকে পালানোর কোনও পথ নেই। রেভলিউশনারি গার্ডের দাবি, তেহরানের আত্মরক্ষার অধিকার আছে। হামলাকারীদের এমন জবাবের জন্য তৈরি থাকতে হবে, যার জন্য তারা অনুশোচনায় ভুগবে।
কী ভাবে প্রতিশোধ নেওয়া হবে, তা অবশ্য ওই বিবৃতিতে উল্লেখ করেনি ইরানি বাহিনী। তবে পশ্চিম এশিয়া জুড়ে আমেরিকার সামরিক বাহিনীর ছড়িয়ে থাকার প্রসঙ্গ উঠে এসেছে রেভলিউশনারি গার্ডের বিবৃতিতে। তাদের দাবি, পশ্চিম এশিয়ায় আমেরিকার সামরিক ঘাঁটি ছড়িয়ে থাকা তাদের (আমেরিকার) শক্তির লক্ষ্মণ নয়, বরং এটি তাদের দুর্বলতার উৎস। পশ্চিম এশিয়ায় আমেরিকার সামরিক বাহিনী ছড়িয়ে থাকার ফলে আমেরিকার ‘ঝুঁকি বহুগুণ বৃদ্ধি পেয়েছে’ বলে দাবি ইরানের রেভলিউশনারি গার্ডের।
রবিবার ভোরে ইরানের ফোরডো, নাতান্জ় এবং ইসফাহান পরমাণুকেন্দ্রে হামলা চালায় আমেরিকার সামরিক বাহিনী। ইরানে হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনার জন্য দু’সপ্তাহ সময় নেওয়ার কথাও বলেছিলেন তিনি। কিন্তু দু’সপ্তাহ তো দূর, ট্রাম্পের ওই বার্তার দু’দিন যেতে না যেতেই ইরানের উপর আক্রমণ চালিয়েছে আমেরিকার সামরিক বাহিনী। এই ভাবে ইরানের উপর হামলা চালিয়ে আমেরিকার আন্তর্জাতিক বিধি ভেঙেছে বলে অভিযোগ রেভলিউশনারি গার্ডের। ওই হামলার নিন্দা জানিয়ে কড়া বিবৃতি দিয়েছে তারা। ইরানি বাহিনী আরও জানিয়েছে, ইহুদি শাসক (ইজ়রায়েল) এবং তার বন্ধুরাষ্ট্রগুলির বিভিন্ন পরিকাঠামো লক্ষ্য করে জোরালো এবং সুনির্দিষ্ট প্রত্যাঘাত করা হবে।
আরও পড়ুন:
ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে সন্দেহ ইজ়রায়েলের। সেই সন্দেহ থেকেই দুই দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আমেরিকা, ব্রিটেন-সহ বিভিন্ন পশ্চিমা দেশ স্পষ্ট করে দিয়েছে, ইরান কোনও ভাবেই পরমাণু বোমা তৈরি করতে পারবে না। যদিও ইরানের দাবি, তারা শান্তিপূর্ণ কাজের উদ্দেশ্যেই পরমাণু গবেষণা চালাচ্ছে। রেভলিউশনারি গার্ড বিবৃতিতে জানিয়েছে, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মকাণ্ডের জন্য ইরান প্রতিজ্ঞাবদ্ধ। এই ধরনের হামলা চালিয়ে ইরানের বৈজ্ঞানিক কর্মকাণ্ডকে দমিয়ে দেওয়া যাবে না বলেও জানিয়েছে তারা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের পরমাণু কেন্দ্র এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজ়রায়েল। তাতে নিহত হয়েছেন ইরানের শীর্ষ সেনাকর্তা। প্রাণ গিয়েছে ছ’জন পরমাণু বিজ্ঞানীরও।
- ইজ়রায়েলি হামলাকে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়ে দিয়েছেন, নয়া পরমাণু চুক্তি না মানলে আরও ভয়ঙ্কর হামলার মুখে পড়তে হবে ইরানকে। তখন আর কিছুই আস্ত থাকবে না
-
গাজ়া গণহত্যা এবং ইরানে হামলার প্রতিবাদে ইজ়রায়েলে দূতাবাস বন্ধ করল স্পেন! আমেরিকাকে দুষল ইটালি
-
রান্নার গ্যাসের ঘাটতির আশঙ্কা! ইরান ও আমেরিকার যুদ্ধের মধ্যে তেল সংস্থাগুলিকে এলপিজি উৎপাদন বৃদ্ধির নির্দেশ কেন্দ্রের
-
‘ভিড় এড়িয়ে চলুন’! করাচির উপদূতাবাসে বিক্ষোভের পরে পাকিস্তানে থাকা নাগরিকদের সতর্ক করল আমেরিকা
-
ইরানের পরমাণু কর্মসূচি সমর্থন করল পাকিস্তান! সই হল বাণিজ্য, প্রযুক্তি-সহ ১২টি দ্বিপাক্ষিক চুক্তি
-
ইরানের সঙ্গে বোঝাপড়া বৃদ্ধি করতে চায় পাকিস্তান, লক্ষ্যমাত্রা বছরে ৮০০ কোটি ডলারের বাণিজ্য