আমেরিকার সঙ্গে বোঝাপড়া করার ইচ্ছা নেই। বরং ‘প্রতিরোধ’ জারি রাখতে চায় ইরান! বুধবার এমনটাই জানিয়েছেন সে দেশের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। অন্য দিকে, ইরানের মুখে ‘প্রতিরোধে’র কথা শুনে চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, তেহরান ভয় পেয়েছে। তাই মুখ ফুটে বলতে পারছে না যে, তারা বোঝাপড়ায় আসতে চায়। এই ভয়ের কারণও ব্যাখ্যা করেছেন ট্রাম্প।
বুধবার ইরানের সরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আরাঘচি বলেন, “আমরা (আমেরিকার সঙ্গে) বোঝাপড়া করতে চাইছি না। এখন আমাদের নীতি হল, প্রতিরোধ চালিয়ে যাওয়া।” প্রতিরোধ চালিয়ে যাওয়ার কথা বলে ইরানের বিদেশমন্ত্রী আদতে যুদ্ধ জারি রাখার ইঙ্গিতই দিয়েছেন বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে আমেরিকাকে খোঁচা দিয়ে ইরানের বিদেশমন্ত্রী দাবি করেছেন যে, বোঝাপড়ার কথা বলে নিজেদের পরাজয় স্বীকার করে নিয়েছে আমেরিকা।
আরও পড়ুন:
আরাঘচির এই মন্তব্যের পরেই ইরানকে পাল্টা তোপ দেগেছেন ট্রাম্প। বুধবার মার্কিন আইনসভা (কংগ্রেস)-র রিপাবলিকান সদস্যদের নিয়ে একটি নৈশভোজে যোগ দেন ট্রাম্প। সেখানেই তিনি বলেন, “ওরা (ইরান) বোঝাপড়া করছে। ওরা মরিয়া হয়ে বোঝাপড়া করতে চাইছে। কিন্তু এটা বলতে ভয় পাচ্ছে। কারণ, ওরা (ইরানের সর্বোচ্চ প্রশাসন) মনে করছে, এর ফলে নিজেদের লোকেরাই ওদের মেরে ফেলবে।” তেহরানের প্রশাসকেরাও আমেরিকার হানায় মৃত্যুর আশঙ্কা করছেন বলে দাবি করেছেন ট্রাম্প।
ইতিমধ্যেই যুদ্ধ থামাতে ইরানকে ১৫ দফা প্রস্তাব দিয়েছে আমেরিকা। দুই দেশের মধ্যে মধ্যস্থতা করার ইচ্ছাপ্রকাশ করা পাকিস্তানের মাধ্যমে তা পাঠিয়েও দেওয়া হয়েছে ইরানকে। পাল্টা পাঁচ দফা প্রস্তাব দিয়েছে ইরানও। একাধিক সূত্রের দাবি, ইরানের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, ট্রাম্পের দাবি মেনে তারা তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনও আপসের পথে হাঁটবে না। আরাঘচি অবশ্য জানিয়েছেন, তাঁরা আমেরিকার প্রস্তাবগুলি খতিয়ে দেখছেন। কিন্তু আমেরিকার সঙ্গে এখনই আলোচনার টেবিলে বসার সম্ভাবনা কার্যত উড়িয়ে দিয়েছেন তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
১১:৪৪
পস্তাতে হবে! হুঁশিয়ারি ইরানের, আমেরিকার আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা! আবার যুদ্ধ? -
০৯:২৭
সংঘর্ষবিরতির চুক্তি স্বাক্ষর করল ইজ়রায়েল-লেবানন, মধ্যস্থতায় আমেরিকা! ইরান সমর্থিত গোষ্ঠী কি শান্ত হবে? সরবে ‘কাঁটা’? -
০৮:৩৩
ইরানে ফের হামলা আমেরিকার! হরমুজ়ে জাহাজ আক্রমণের পাল্টা জবাব, হিংসার বদলে হিংসাই, বার্তা জেডি ভান্সের -
‘আমাদের হাতে ক্ষেপণাস্ত্র না থাকলে ইরানের অবস্থাও হত গাজ়ার মতো’! দাবি পেজ়শকিয়ানের, নিশানায় আমেরিকা
-
‘ভুল, খুব ভুল করছে’! ইরানকে ফের কী নিয়ে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প? শান্তিবৈঠক বন্ধ করার হুমকিও মার্কিন প্রেসিডেন্টের