আমেরিকার হামলার পর প্রথম প্রতিক্রিয়া দিল ইরান। তারা জানিয়েছে, তাদের পরমাণুকেন্দ্রগুলি থেকে কোনও তেজস্ক্রিয় বিকিরণের খবর পাওয়া যায়নি। ফলে ওই এলাকার মানুষ সুরক্ষিত। চিন্তার কোনও কারণ নেই। সৌদি আরবের পরমাণু নিয়ন্ত্রক সংস্থার পর্যবেক্ষণও তা-ই বলছে।
ইরানের সরকারি সংবাদমাধ্যম ন্যাশনাল নিউক্লিয়ার সেফ্টি সিস্টেম সেন্টারকে উদ্ধৃত করে জানিয়েছে, দেশের পরমাণুকেন্দ্রগুলি থেকে কোনও তেজস্ক্রিয় বিকিরণের খবর নেই। ফলে ওই এলাকায় জনগণের চিন্তার কোনও কারণও নেই। রবিবার ভোরে (ভারতীয় সময়) ইরানের তিনটি পরমাণুকেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকা। ফোরডো, ইসফাহান এবং নাতান্জ়ে আমেরিকার হামলার পর কোনও তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে না বলে দাবি তেহরানের। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘উপরে উল্লিখিত জায়গাগুলির আশপাশে যাঁরা থাকেন, তাঁদের ক্ষতির আশঙ্কা নেই।’’ এর আগে ইজ়রায়েলও ইরানের পরমাণুকেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছিল। সে বারও তেজস্ক্রিয় বিকিরণ হয়নি।
আরও পড়ুন:
ইরানে আমেরিকার হামলার পর সৌদি আরবের পরমাণু পর্যবেক্ষক সংস্থা সমাজমাধ্যমে বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, ‘‘ইরানের পারমাণবিক কেন্দ্রগুলি লক্ষ্য করে মার্কিন সামরিক হামলার ফলে সৌদি আরব এবং আরব উপসাগরীয় দেশগুলির পরিবেশের উপর তেজস্ক্রিয় কোনও প্রভাব লক্ষ্য করা যায়নি।’’
আমেরিকার হামলার পর ইরানের পারমাণবিক শক্তি সংগঠন একটি বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, আন্তর্জাতিক আইনের পরিপন্থী এই পদক্ষেপ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সহযোগিতায় পরিচালিত হয়েছে। ফোরডো, ইসফাহান এবং নাতান্জ়ে হামলার দায় স্বীকার করেছে আমেরিকা। আন্তর্জাতিক সম্প্রদায় এই বেআইনি কাজের প্রতিবাদ করে ইরানকে তাদের বৈধ অধিকার অর্জনে সমর্থন করবে বলে আশা করা হচ্ছে।’’ ইরানের স্বার্থে উন্নয়ন বন্ধ হবে না বলে জানিয়েছে দেশটির পারমাণবিক শক্তি সংগঠন। তার জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপও করা হবে।
শুক্রবার থেকে ইজ়রায়েলের সঙ্গে ইরানের যে সংঘাত চলছে, তাতে রবিবার ভোরে যোগ দিয়েছে আমেরিকা। ট্রাম্প জানিয়েছেন, ইরানের তিন পরমাণুঘাঁটিতে মার্কিন বাহিনীর হামলা ‘অত্যন্ত সফল’ হয়েছে। আগামী দিনে শান্তিস্থাপন না করা হলে আরও প্রাণঘাতী হামলার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ইজ়রায়েলের সঙ্গে মিলে ইরানে এই হামলা চালানো হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের পরমাণু কেন্দ্র এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজ়রায়েল। তাতে নিহত হয়েছেন ইরানের শীর্ষ সেনাকর্তা। প্রাণ গিয়েছে ছ’জন পরমাণু বিজ্ঞানীরও।
- ইজ়রায়েলি হামলাকে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়ে দিয়েছেন, নয়া পরমাণু চুক্তি না মানলে আরও ভয়ঙ্কর হামলার মুখে পড়তে হবে ইরানকে। তখন আর কিছুই আস্ত থাকবে না
-
গাজ়া গণহত্যা এবং ইরানে হামলার প্রতিবাদে ইজ়রায়েলে দূতাবাস বন্ধ করল স্পেন! আমেরিকাকে দুষল ইটালি
-
রান্নার গ্যাসের ঘাটতির আশঙ্কা! ইরান ও আমেরিকার যুদ্ধের মধ্যে তেল সংস্থাগুলিকে এলপিজি উৎপাদন বৃদ্ধির নির্দেশ কেন্দ্রের
-
‘ভিড় এড়িয়ে চলুন’! করাচির উপদূতাবাসে বিক্ষোভের পরে পাকিস্তানে থাকা নাগরিকদের সতর্ক করল আমেরিকা
-
ইরানের পরমাণু কর্মসূচি সমর্থন করল পাকিস্তান! সই হল বাণিজ্য, প্রযুক্তি-সহ ১২টি দ্বিপাক্ষিক চুক্তি
-
ইরানের সঙ্গে বোঝাপড়া বৃদ্ধি করতে চায় পাকিস্তান, লক্ষ্যমাত্রা বছরে ৮০০ কোটি ডলারের বাণিজ্য