ইরানের উপর গত শুক্রবার থেকে হামলা চালাচ্ছে ইজ়রায়েল। ইরানও পাল্টা হামলা চালাচ্ছে ইজ়রায়েলের উপর। দুই দেশের সংঘাতের আবহে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই কোথায়, উঠেছে সেই প্রশ্ন। সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, উত্তর-পূর্ব তেহরানে একটি বাঙ্কারে সপরিবারে আশ্রয় নিয়েছেন খামেনেই। প্রশাসনের একটি সূত্রকে উদ্ধৃত করে এই খবর প্রকাশ করেছে ওই সংবাদমাধ্যম। তারা এ-ও জানিয়েছে যে, পুত্র মোজতবা এবং পরিবারের অন্য সদস্যেরাও তাঁর সঙ্গে রয়েছেন ওই বাঙ্কারে।
ইরানের সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, লাভিজ়ানে বাঙ্কারে আশ্রয় নিয়েছেন খামেনেই। এর আগে ২০২৪ সালের এপ্রিল এবং অক্টোবরে যখন ইজ়রায়েলের উপর হামলা চালিয়েছিল ইরান, তখনও তিনি বাঙ্কারে আশ্রয় নিয়েছিলেন বলে সূত্রের খবর। সে বারও সঙ্গে ছিল তাঁর পরিবার। ইজ়রায়েলের সংবাদ মাধ্যম দাবি করেছে, রবিবার ইরানের মাশহাদে আক্রমণ করে আসলে খামেনেইকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার।
আরও পড়ুন:
গত শুক্রবার ইরানের পরমাণুকেন্দ্রগুলি লক্ষ্য করে হামলা চালায় ইজ়রায়েলি সেনা। প্রত্যাঘাত করে ইরানও। তার পর থেকে দু’দেশের মধ্যে সংঘর্ষ চলছে। ইজ়রায়েলে ইরানের হানায় মৃত্যু হয়েছে ২৬ জনের। অন্য দিকে, ইরানে প্রাণ হারিয়েছেন ২২৪ জন। ইজ়রায়েল দাবি করেছে, তারা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোরের ঘাঁটি আক্রমণ করেছে। তাদের আরও দাবি, এই ঘাঁটি থেকেই হুথি কিংবা হিজ়বুল্লার মতো গোষ্ঠীগুলিকে পরিচালনা করা হত। অন্য দিকে, রবিবার মধ্যরাতে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হানায় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে তেল আভিভে আমেরিকার দূতাবাস। আপাতত দূতাবাসের কাজকর্ম বন্ধ রাখা হয়েছে। সে কথা জানিয়েছেন ইজ়রায়েলের মার্কিন দূত মাইক হাকাবি।
আন্তর্জাতিক বিধিনিষেধ ভেঙে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। ইজ়রায়েলের দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। শীঘ্রই ইরান পরমাণু অস্ত্র তৈরি করে ফেলতে পারে বলে আশঙ্কা করছে ইজ়রায়েল। যদিও ইরানের দাবি, তারা বিদ্যুৎ উৎপাদন এবং অন্যান্য শান্তিপূর্ণ উন্নয়নমূলক কাজের জন্যই পারমাণবিক কর্মকাণ্ড চালাচ্ছে। দুই দেশের সংঘাতের সূত্রপাত এই থেকেই।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের পরমাণু কেন্দ্র এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজ়রায়েল। তাতে নিহত হয়েছেন ইরানের শীর্ষ সেনাকর্তা। প্রাণ গিয়েছে ছ’জন পরমাণু বিজ্ঞানীরও।
- ইজ়রায়েলি হামলাকে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়ে দিয়েছেন, নয়া পরমাণু চুক্তি না মানলে আরও ভয়ঙ্কর হামলার মুখে পড়তে হবে ইরানকে। তখন আর কিছুই আস্ত থাকবে না
-
গাজ়া গণহত্যা এবং ইরানে হামলার প্রতিবাদে ইজ়রায়েলে দূতাবাস বন্ধ করল স্পেন! আমেরিকাকে দুষল ইটালি
-
রান্নার গ্যাসের ঘাটতির আশঙ্কা! ইরান ও আমেরিকার যুদ্ধের মধ্যে তেল সংস্থাগুলিকে এলপিজি উৎপাদন বৃদ্ধির নির্দেশ কেন্দ্রের
-
‘ভিড় এড়িয়ে চলুন’! করাচির উপদূতাবাসে বিক্ষোভের পরে পাকিস্তানে থাকা নাগরিকদের সতর্ক করল আমেরিকা
-
ইরানের পরমাণু কর্মসূচি সমর্থন করল পাকিস্তান! সই হল বাণিজ্য, প্রযুক্তি-সহ ১২টি দ্বিপাক্ষিক চুক্তি
-
ইরানের সঙ্গে বোঝাপড়া বৃদ্ধি করতে চায় পাকিস্তান, লক্ষ্যমাত্রা বছরে ৮০০ কোটি ডলারের বাণিজ্য