ইরানের নতুন সর্বোচ্চ নেতা তথা নিহত আয়াতোল্লা আলি খামেনেইয়ের পুত্র মোজ়তবা খামেনেই কি আমেরিকা এবং ইজ়রায়েলের হামলায় আহত হয়েছেন? তেহরানে দুই দেশের লাগাতার হামলার পরই নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। সামরিক সংঘাতের মধ্যেই ইজ়রায়েল হুঁশিয়ারি দিয়েছিল, ইরানের সর্বোচ্চ নেতা যাঁকেই নির্বাচিত করা হোক না কেন, তাঁদের রেয়াত করা হবে না। তেহরানে জোরালো হামলা শুরু হতেই তাই খবর ছড়াতে শুরু করেছে, মোজ়তবা খামেনেই ইজ়রায়েল-আমেরিকার হামলায় আহত হয়েছেন।
তবে বুধবার সেই সব দাবিকে খণ্ডন করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়কশিয়ানের পুত্র ইউসুফ পেজ়েকশিয়ান জানিয়েছেন, দেশের নতুন সর্বোচ্চ নেতা নিরাপদে আছে এবং সুস্থ আছেন। প্রসঙ্গত, ইরান প্রশাসনের উপদেষ্টা ইউসুফ। মোজ়তবাকে নিয়ে যখন চার দিকে নানা খবর ঘুরে বেড়াচ্ছে, সেই সময় টেলিগ্রামে ইরানের প্রেসিডেন্ট-পুত্র দাবি করেন, ‘‘মোজ়তবা খামেনেই আহত হয়েছেন, এই খবরটা আমার কানে আসায় তাঁর ঘনিষ্ঠ কয়েক জনের কাছে খবর নিই। তাঁরা আমাকে জানিয়েছেন, মোজ়তবা সুস্থ এবং সুরক্ষিতই আছেন।’’
তবে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়োতোল্লা আলি খামেনেইয়ের দফতরে যখন একের পর এক হামলা চালিয়েছিল ইজ়রায়েল এবং আমেরিকা, তখনও ইরান বার বার দাবি করেছে খামেনেই নিরাপদে আছেন এবং সুস্থ আছেন। যদিও ২৮ ফেব্রুয়ারির সকালে ইরানে হামলার পর পরই ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর গলায় দাবি করেন খামেনেইয়ের মৃত্যু হয়েছে। কিন্তু তার পরেও ইরান একই দাবি করে গিয়েছে। প্রায় ২৪ ঘণ্টা কেটে যাওয়ার পর সরকারি ভাবে ঘোষণা করা হয় খামেনেইয়ের মৃত্যু হয়েছে হামলায়। খামেনেইয়ের মৃত্যুর পরই তাঁর উত্তরসূরি হিসাবে নাম উঠে আসে খামেনেই পুত্র মোজ়তবার। ইরানের রেভোলিউশনারি গার্ড কোর মোজ়তবাকেই নতুন সর্বোচ্চ নেতা হিসাবে বেছে নেওয়ার জন্য প্রস্তাব দেয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
০৯:০২
পাকিস্তানে ফের বৈঠকের জন্য প্রস্তুত আমেরিকা-ইরান, তবে প্রথম বারের দুই নেতাই বাদ! কোন দেশ কাকে সরাল? কেন? -
২২:১৭
পাকিস্তানে যাচ্ছেন ইরানের বিদেশমন্ত্রী! আমেরিকার সঙ্গে শান্তিচুক্তি নিয়ে দ্বিতীয় পর্বের আলোচনার দরজা কি খুলবে? -
মাথায় দাম ৯৪ কোটি টাকা! পাকিস্তানে দ্বিতীয় বৈঠকের আগে মার্কিন নিশানায় ইরানের ঘনিষ্ঠ জঙ্গিনেতা
-
‘ফুটবল’ খুলতে চেয়ে শীর্ষ সেনাকর্তার সঙ্গে তুমুল তর্কাতর্কি! ইরানে পরমাণু হামলার সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন ট্রাম্প?
-
যুদ্ধবিরতির মাঝেই ক্ষেপণাস্ত্রের শক্তিপ্রদর্শন ইরানের! সমর্থনে হাজার হাজার মানুষ নামলেন রাস্তায়