Advertisement
E-Paper

সিরিয়ায় ২৪ জনকে কুপিয়ে খুন করল আইএস জঙ্গিরা

সিরিয়ায় আবার তাণ্ডব আইএস জঙ্গিদের। উত্তর সিরিয়ার একটি গ্রাম বুয়িরে ২৪ জনকে কুপিয়ে খুন করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৬ ১৮:২৬
সিরিয়ার গ্রামে তাণ্ডব আইএসের।

সিরিয়ার গ্রামে তাণ্ডব আইএসের।

সিরিয়ায় আবার তাণ্ডব আইএস জঙ্গিদের।

উত্তর সিরিয়ার একটি গ্রাম বুয়িরে ২৪ জনকে কুপিয়ে খুন করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার।

মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইট্‌স’ শুক্রবার এই খবর দিয়ে জানিয়েছে, দিনকয়েক আগেই কুর্দ-আরব জোটের সেনাবাহিনীর কাছ থেকে উত্তর সিরিয়ার মানবিজ শহরটি কেড়ে নিয়েছিল আইএস জঙ্গিরা। বুয়ের গ্রামটি ওই মানবিজ শহরটির খুব কাছেই।

ও দিকে, বৃহস্পতিবার রাতেই সিরিয়ায় আইএস জঙ্গিদের গোপন ডেরাগুলির খোঁজে ঘানডাউর শহরে আমেরিকার নেতৃত্বাধীন জোট বাহিনীর আকাশ-হামলায় অন্তত ২৮ জন নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন বলে ওই মানবাধিকার সংস্থাটি জানিয়েছে। সিরিয়ার এই ঘানডাউর শহরটি বহু দিন ধরেই আইএসের দখলে রয়েছে।

আরও পড়ুন- লাদেনকে খতম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের! নয়া তথ্যে চাঞ্চল্য

syria is killing village in syria is atrocities in syria
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy