Advertisement
E-Paper

স্থানীয় জঙ্গিদের নিয়ে ভারতে হামলার ফন্দি এঁটেছে আইএস!

স্থানীয় জেহাদিদের হাতে হাত মিলিয়ে এ বার ভারতে বড় ধরনের নাশকতার ফন্দি এঁটেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। সেই হামলাটা আইএস চালাতে চায় পাকিস্তান বা বাংলাদেশের মাটি থেকেই। নাশকতা চালানোর জন্য ভারতে যে জায়গাগুলি বেছে নিয়েছে আইএস জঙ্গিরা, তাদের মধ্যে রয়েছে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি এলাকা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৬ ১৯:৫৯

স্থানীয় জেহাদিদের হাতে হাত মিলিয়ে এ বার ভারতে বড় ধরনের নাশকতার ফন্দি এঁটেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। সেই হামলাটা আইএস চালাতে চায় পাকিস্তান বা বাংলাদেশের মাটি থেকেই। নাশকতা চালানোর জন্য ভারতে যে জায়গাগুলি বেছে নিয়েছে আইএস জঙ্গিরা, তাদের মধ্যে রয়েছে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি এলাকা। ওই নাশকতা চালানোর জন্য ভারতের বিভিন্ন জেহাদি সংগঠন ছাড়াও এ বার পাকিস্তান ও বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলিরও সাহায্য নিতে চাইছে আইএস।

আইএসের অনলাইন ম্যাগাজিন ‘দাবিক’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন আইএসের বাংলাদেশ শাখার ‘আমির’ শায়ক আবু ইব্রাহিম আল-হানিফ। তাঁর কথায়, ‘‘আমাদের লক্ষ্য, ভারতে শরিয়তি আইন চালু করা।’’

বাংলাদেশের শেখ হাসিনা সরকারকে উৎখাত করাটাও আইএসের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন আল-হানিফ।

আরও পড়ুন- বিচারপতির কৌতূহল, গ্রেনেড ফাটিয়ে দেখাতে গিয়ে জখম ৩

ISIS preparing to attack India: Report-dgtl
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy