ইরানের খার্গ দ্বীপে হামলা চালিয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানের ওই ‘মুকুটের মণি’ ধ্বংস করে দেবে মার্কিন বাহিনী। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে চিন।
ইরান উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে রয়েছে প্রবাল দ্বীপ খার্গ। হরমুজ় প্রণালী থেকে ৪৮৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ইরানের ৯০ শতাংশ তেল রফতানি হয় এই খার্গ দ্বীপ থেকে। ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেল পৌঁছোতে ইরানের এই দ্বীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। পশ্চিম এশিয়ায় যবে থেকে সংঘাত শুরু হয়েছে, তবে থেকে এই ইরান এক কোটি ৩৭ লক্ষ ব্যারেল তেল রফতানি করেছে। সংবাদমাধ্যম এপি বলছে, এই খার্গ দ্বীপে বহু ট্যাঙ্কারে তেল ভরতে দেখা গিয়েছে। আর ইরান থেকে খার্গ দ্বীপ হয়ে বেশির ভাগ অপরিশোধিত তেল যায় চিনে।
পরিসংখ্যান বলছে, ইরান থেকে সবচেয়ে বেশি অপরিশোধিত তেল কেনে চিন। ২০২৪ সালে ইরান যত তেল রফতানি করেছিল, তার ৯১ শতাংশই কিনেছিল তারা। গত বছর প্রতি দিন ইরান থেকে গড়ে ১৩ লক্ষ ৮০ হাজার ব্যারেল তেল কিনেছিল চিন। রয়টার্স বলছে, ইরান থেকে মূলত তেল কেনে চিনের শ্যাংডং প্রদেশের বেশ কিছু তেল সংস্থা।
সূত্রে খবর, খার্গ দ্বীপে হামলার খবর প্রকাশিত হওয়ার পরেই চিনে মানুষজনের মধ্যে উদ্বেগ বেড়েছে। অনেকেই গাড়ির ট্যাঙ্ক ভরে তেল কিনতে শুরু করে দিয়েছেন। সে দেশে গ্যাসোলিন এবং ডিজেলের দাম বেড়ে গিয়েছে। ফেব্রুয়ারিতে সে দেশে এক লিটার জ্বালানির দাম ছিল ৯৯.৩ টাকা। মার্চে তা বেড়ে হয়েছে ১০৯.৪ টাকা। যুদ্ধ শুরু হওয়ার পরে মার্চেই শোধিত তেল রফতানি বন্ধ করে দিয়েছে চিন। মনে করা হচ্ছে উদ্বেগেই এই পদক্ষেপ।
খার্গে মার্কিন বাহিনী বোমা ফেলার পরে ট্রাম্প দাবি করেছিলেন, ওই দ্বীপটিতে অবস্থিত ইরানের সামরিক ঘাঁটিগুলি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই এর পর হুঁশিয়ারি দেন। জানান, আমেরিকাকে পশ্চিম এশিয়ার যে সমস্ত দেশ সাহায্য করছে, তাদের তৈলভান্ডার গুঁড়িয়ে দেবে তেহরান। তার পরেও অবশ্য কোনও পক্ষ সুর নরম করেনি। ট্রাম্প জানিয়ে দেন, তেহরান যে সমঝোতা চাইছে, তাতে কোনও ভাবেই আমেরিকা রাজি হবে না। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ়কে ট্রাম্প বলেন, ‘‘আমরা শুধু মজার ছলেই আরও কয়েক বার খার্গ আক্রমণ করতে পারি।’’ সূত্রের খবর, তার পরেই উদ্বেগ বেড়েছে চিনের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
২৪ ঘণ্টার মধ্যেই চূড়ান্ত হবে শান্তিচুক্তি! শাহবাজ় শরিফের দাবির মাঝেই আবার লেবাননে বিমানহানা চালাল ইজ়রায়েল
-
ইরানকে সমঝোতার জন্য পাঁচটি প্রস্তাব দিয়েছেন ট্রাম্প, রাজি মোজতবাও? হরমুজ়, পরমাণু চুক্তি-সহ তালিকায় আর কী
-
‘ইঞ্জিনরুম লক্ষ্য করে পর পর ক্ষেপণাস্ত্র ছুড়েছি’! ভারতীয় নাবিকবাহী জাহাজে তৃতীয় হামলার পর বিবৃতি আমেরিকার
-
সোভিয়েত পতনে ৬০০ কেজি পরমাণু বোমার ‘মশলা’ নিয়ে চম্পট! ৩২ বছর পর পারস্যে চলবে ‘প্রজেক্ট স্যাফায়ার’?
-
‘আজকেই আবার ইরানের উপর হামলা হবে’, ট্রাম্প এ বার নতুন করে যুদ্ধের সূচনার কারণও জানিয়ে দিলেন