ইজ়রায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু বেঁচে থাকলে তাঁকে খুঁজে বার করে মারা হবে। রবিবার বিবৃতি দিয়ে এমনটাই জানাল ইরানের রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)। সংঘাতের ষোড়শতম দিন, রবিবারও ইজ়রায়েলে হামলা জারি রেখেছে তারা। নেতানিয়াহু কোথায়, সেই নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তার মাঝেই ইজ়রায়েলের দফতর জানিয়েছে, তিনি সুস্থ রয়েছেন। এ বার ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে রাখল।
রবিবার ইরানের রেভোলিউশনারি গার্ড বিবৃতি দিয়ে বলে, ‘‘যদি ওই শিশু-হত্যাকারী অপরাধী বেঁচে থাকে, তা হলে তাকে খুঁজে বার করে সর্বশক্তি প্রয়োগ করে মারব।’’
সম্প্রতি নেতানিয়াহুর বক্তব্যের একটি ভিডিয়ো নিয়ে জল্পনা তৈরি হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালাচ্ছে ইজ়রায়েল এবং আমেরিকা। তার পরে প্রথম বার নেতানিয়াহুর সাংবাদিক বৈঠকের ভিডিয়ো প্রকাশ করে তাঁর দফতর। সংঘাত শুরু হওয়ার পরে প্রথম বার প্রকাশ্যে দেখা যায় তাঁকে। সেখানে তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনেইকে হত্যার হুঁশিয়ারি দেন। ভিডিয়োবার্তায় তিনি বলেন, ‘‘ইরান এবং হিজ়বুল্লাকে আমরা ধ্বংস করেই ছাড়ব।’’
ভিডিয়ো দেখে কারও মনে হয়, নেতানিয়াহুর একটি হাতে ছ’টি আঙুল রয়েছে (আনন্দবাজার ডট কম তার সত্যতা যাচাই করেনি)। তার পরেই প্রশ্ন ওঠে, তবে কি ওই ভিডিয়ো এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি করা হয়েছে। সংঘাতের আবহে নেতানিয়াহুর সুস্থতা নিয়ে জল্পনা তৈরি হয়। আমেরিকার কট্টর রাজনৈতিক বিশেষজ্ঞ ক্যানডেস আওয়েনস সমাজমাধ্যমে প্রশ্ন তোলেন, ‘বিবি কোথায়? কেন তাঁর দফতর ভুয়ো ভিডিয়ো প্রকাশ করছে এবং ডিলিট করছে, কেন হোয়াইট হাউসে এত আতঙ্ক?’ প্রসঙ্গত, নেতানিয়াহুর ডাকনাম বিবি।
আরও পড়ুন:
এর পরেই তুরস্কের সংবাদমাধ্যমে আনাদোলু এজেন্সি-কে ইজ়রায়েলের প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়, ‘‘ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সুরক্ষিত রয়েছেন। সুস্থ রয়েছেন।’’
অন্য দিকে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা বেঁচে রয়েছেন কি না, তা নিয়েও জল্পনা তৈরি হয়। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ‘‘শুনেছি উনি বেঁচে নেই।’’ একটি সূত্রকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম সিএনএন দাবি করে, মোজ়তবা পায়ে গুরুতর চোট পেয়েছেন। শরীরের অন্যান্য জায়গাতেও আঘাত লেগেছে। এই জল্পনার মাঝে মোজ়তবা ঘোষণা করেন, ‘‘আমাদের শহিদদের রক্ত ব্যর্থ হতে দেব না।’’ এ বার তাঁর বাহিনী হুঁশিয়ারি দিল নেতানিয়াহুকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
১১:২১
পারস্য উপসাগরে ভেঙে পড়েছে এমকিউ-৪সি ট্রিটন ড্রোন! স্বীকার আমেরিকার, কী ভাবে, কোথায় ভেঙে পড়েছে স্পষ্ট করেনি -
১০:২১
রাশিয়া, ইরানের তেল কেনার ক্ষেত্রে আর কোনও ছাড় নয় ভারত-সহ অন্য দেশগুলিকে! জানিয়ে দিল ট্রাম্প প্রশাসন -
০৯:৩২
ইরানে গিয়ে পৃথক ভাবে বৈঠকে পাক সেনার সর্বাধিনায়ক মুনির! শীঘ্রই ফের ইসলামাবাদে যেতে পারে আমেরিকার প্রতিনিধিদল -
‘বন্ধু ট্রাম্প ফোন করেছেন’! ৪০ মিনিট ধরে কথা বলার পরে জানালেন মোদী, হরমুজ় ছাড়াও আর কী কী নিয়ে আলোচনা
-
আমেরিকাকে ফাঁকি দিয়ে হরমুজ় প্রণালী পেরিয়ে গেল ইরান বন্দর থেকে ছাড়া দুই জাহাজ! দাবি রিপোর্টে