খাবারের প্যাকেটে বিভ্রান্তিমূলক লেবেল ও ব্র্যান্ডের নাম ব্যবহারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক এফএসএসএআই। এই অভিযোগে কলকাতার ইমামি গোষ্ঠী-সহ আটটি খাদ্যপ্রক্রিয়াকরণ সংস্থাকে নিয়ম লঙ্ঘনের শোকজ় নোটিস পাঠিয়েছে তারা। তাদের দাবি, আইন ভেঙে সংস্থাগুলি তাদের পণ্যে ‘হেলদি’, ‘ভিগান’ বা ‘জ়িরো ময়দার’ মতো শব্দ ব্যবহার করছে। এতে ক্রেতাদের মনে পণ্যটির গুণমান ও স্বাস্থ্যগুণ নিয়ে ভুল ধারণা তৈরি হচ্ছে। সেই কারণে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি, প্ল্যান বি, দ্য হেলদি ফ্যাক্টরি, নিউহার্বস, ট্রুভি, হেলদি মাস্টার, হেলদি চয়েস এবং হেলথ এড-কে নোটিসপাঠানো হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)