Advertisement
E-Paper

Viral: ছয় তরুণী, পাঁচ জোড়া পা! আসল রহস্য লুকিয়ে ছবিতেই

ছবিতে দেখা যাচ্ছে, একটি সোফায় ছ’জন তরুণী বসে রয়েছেন। পাঁচ জন সোফার উপরে এবং এক জন সোফার হাতলে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২২ ১৫:০২
নেটমাধ্যমে ভাইরাল এই ছবি।

নেটমাধ্যমে ভাইরাল এই ছবি।

ব্যাঙ, সাপ খুঁজে বেড়ানোর মতো অনেক দৃষ্টিভ্রমের ছবি তো দেখেছেন। নেটমাধ্যমে হামেশাই এ ধরনের ছবি শেয়ার হয়। যা নিয়ে কৌতূহলের অন্ত থাকে না নেটাগরিকদের মধ্যে। তেমনই একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যা নিয়ে বিপুল চর্চা হচ্ছে।

ছবিতে দেখা যাচ্ছে, একটি সোফায় ছ’জন তরুণী বসে রয়েছেন। পাঁচ জন সোফার উপরে এবং এক জন সোফার হাতলে। সোফায় বসে থাকা পাঁচ তরুণীকে একটু ভাল ভাবে লক্ষ করলে দেখা যাবে, বাঁ দিক থেকে তৃতীয় জনের পা নেই। অনেকের আবার মনে হতে পারে, দ্বিতীয় জনের পা নেই।

এ বার দেখা যাক, আসল রহস্য কোথায়?

ছবিতে তৃতীয় তরুণীর পা দেখা যাচ্ছে না ঠিকই। কিন্তু তাঁর পা রয়েছে। একটু ভাল করে দেখলে বোঝা যাবে যে, বাঁ দিক থেকে প্রথম তরুণী কালো রঙের জিন‌্স পরে আছেন। এ বার মনে হতে পারে, দ্বিতীয় জন নীল রঙা জিন্‌স পরা। তার পরই প্রশ্ন জাগবে, তা হলে তৃতীয় জনের পা কোথায়? রহস্য এখানেই।

আসলে, দ্বিতীয় জন নীল রঙা জিন্‌স পরেননি। তিনি কালো রঙের জিন্‌স পরেছেন। আর তাঁর পা প্রথম জনের পায়ের আড়ালে লুকনো। দু'টিই কালো রঙা জিন‌্‌স হওয়ায় এখানেই দৃষ্টিভ্রম হচ্ছে।

Viral Picture Women
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy