Advertisement
E-Paper

মার্কিন নৌসেনার অবস্থানের কাছেই একসঙ্গে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল কিমের উত্তর কোরিয়া

জাপান সাগরে আমেরিকা-দক্ষিণ কোরিয়া যৌথ নৌমহড়া চলাকালীনই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঝাঁক নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার তরফে আনুষ্ঠানিক ভাবে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১৫:২০
North Korea fires about 10 ballistic missiles toward sea in show of force

কিম জং উন। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মধ্যেই আমেরিকা-ইউরোপের উপর চাপ বাড়ালেন উত্তর কোরিয়ার কমিউনিস্ট একনায়ক কিম জং উন। শনিবার জাপান সাগরের পূর্বাংশে পর পর ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে শক্তি প্রদর্শন করল তাঁর বাহিনী। উত্তর কোরিয়ার তরফে আনুষ্ঠানিক ভাবে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। অভিযোগ এসেছে তাদের পড়শি দক্ষিণ কোরিয়ার তরফে।

ঘটনাচক্রে, জাপান সাগরে আমেরিকা-দক্ষিণ কোরিয়া যৌথ নৌমহড়া চলাকালীনই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঝাঁক নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রগুলি উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের কাছাকাছি একটি এলাকা থেকে নিক্ষেপ করা হয়েছে। অন্য দিকে, জাপানের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলি তাদের প্রভাবাধীন একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে সমুদ্রে গিয়ে পড়েছে।

মঙ্গলবার উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের বোন তথা উত্তর কোরিয়া প্রশাসনের অন্যতম শীর্ষ পদাধিকারী কিম ইয়ো জং যৌথ নৌমহড়া নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন ওয়াশিংটন ও সোলকে। তিনি বলেন, ‘‘উত্তর কোরিয়ার নিরাপত্তাকে চ্যালেঞ্জ করা হলে তার পরিণতি ভয়াবহ হবে।’’ আমেরিকা, দক্ষিণ কোরিয়া এবং জাপান আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে বলেও অভিযোগ করেন তিনি। ঘটনাচক্রে, তার চার দিনের মাথাতেই একসঙ্গে ১০টি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। প্রসঙ্গত, শুক্রবার প্রকাশিত একটি খবরে দাবি করা হয়েছিল ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মোকাবিলা করতে দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার কিছু অংশ পশ্চিম এশিয়ায় সরিয়ে নিচ্ছে পেন্টাগন।

North Korea Ballistic Missile Test Kim Jong Un Ballistic Missile Missile South Korea US-Iran Conflict
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy