Advertisement
E-Paper

Pakistan: পাকিস্তানে বিদ্যুৎ সঙ্কট চরমে, বন্ধ হতে পারে মোবাইল, ইন্টারনেট পরিষেবা

পাকিস্তানে তাপপ্রবাহের জেরে বিদ্যুতের চাহিদা বাড়ছে। তীব্র হচ্ছে বিদ্যুৎ সঙ্কট। কারণ এলএনজির অভাব। বন্ধ হতে পারে নেট, মোবাইল পরিষেবা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জুলাই ২০২২ ১৪:২৩
পাকিস্তানে বিদ্যুৎ সঙ্কট চরমে।

পাকিস্তানে বিদ্যুৎ সঙ্কট চরমে। — ফাইল ছবি।

দেশে বিদ্যুৎ সঙ্কট চরমে। এর মধ্যে পাকিস্তান ন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি বোর্ড (এনআইটিবি) হুঁশিয়ারি দিল, যে কোনও সময় দেশের মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে। কার্যতই বিপাকে সাধারণ মানুষ।

টুইটারে বিবৃতি দিয়ে এনআইটিবি জানিয়েছে, ‘দীর্ঘ সময় দেশে বিদ্যুৎ থাকছে না। ফলে ব্যাহত হচ্ছে মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা। তাই এই পরিষেবা বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে টেলিকম অপারেটরগুলি।’ এখানেই শেষ নয়। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, জুলাইয়ে দেশে লোডশেডিং আরও বাড়বে।

কারণ হিসাবে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘পাক সরকার বিদ্যুৎ তৈরির জন্য প্রয়োজনীয় তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পাচ্ছে না।’ পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতা ইসমাইল বলেন, কাতার থেকে আগামী পাঁচ বা ১০ বছরের জন্য এলএনজি কেনার চুক্তির চেষ্টা চলছে।

জুলাইয়ে পাকিস্তানে মূল্যবৃদ্ধির হার ১০ শতাংশ ছাড়িয়েছে। গত ছ’ বছরে সর্বাধিক। তার মধ্যে তাপপ্রবাহ চলছে। সে কারণে বিদ্যুতের চাহিদা তুঙ্গে। সেই চাহিদা মেটানোর জন্য করাচি-সহ বেশ কিছু শহরে কারখানা, সরকারি দফতর থেকে শপিং মল সময়ের আগে বন্ধের নির্দেশ দিয়েছে পাক সরকার।

pakistan electricity Shahbaz Sharif
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy