ভারত মহাসাগরের উপর শ্রীলঙ্কা উপকূলে ইরানের জাহাজের উপর ‘হামলা’ ডুবোজাহাজ (সাবমেরিন)-এর। সংবাদসংস্থা রয়টার্স শ্রীলঙ্কার নৌবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রককে উদ্ধৃত করে জানিয়েছে, এই ঘটনায় অন্তত ১০১ জন নিখোঁজ। আহত হয়েছেন ৭৮ জন। তবে ডুবন্ত জাহাজ থেকে ৩২ জনকে উদ্ধার করেছে শ্রীলঙ্কার সেনা। এটি নিছকই দুর্ঘটনা, না কি হামলার ঘটনা, তা নিয়ে অবশ্য এখনও স্পষ্ট করে কিছু জানায়নি কলম্বো।
সংবাদসংস্থা পিটিআই-এর একটি প্রতিবেদনে শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বিজিতা হেরাথকে উদ্ধৃত করে বলা হয়েছে, ইরানের জাহাজটিতে ১৮০ জন ছিলেন। শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বুধবার পার্লামেন্টে জানান, সে দেশের দক্ষিণ দিকের বন্দর শহর গল থেকে ৪০ নটিক্যাল মাইল দূরে ছিল জাহাজটি। ডুবন্ত জাহাজটি থেকে ভোর ৫টা ৮ মিনিটে সাহায্য চেয়ে বার্তা পাঠানো হয় শ্রীলঙ্কার সেনাকে। ইরানের নৌবাহিনীর ওই জাহাজটির নাম ‘আইআরআইএস ডেনা’।
সংবাদসংস্থা এপি শ্রীলঙ্কার শীর্ষপর্যায়ের এক আধিকারিককে উদ্ধৃত করে জানিয়েছে, ইরানের নৌবাহিনীর ডুবন্ত ওই জাহাজ থেকে ৩২ জনকে উদ্ধার করা হয়েছে। দ্বীপরাষ্ট্রটির স্বাস্থ্য আধিকারিক অনিল জাসিংহে জানিয়েছেন, তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। অল্পবিস্তর চোট-আঘাত নিয়ে বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। সংবাদসংস্থা রয়টার্স শ্রীলঙ্কার নৌসেনার মুখপাত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, জাহাজে থাকা বাকিদের খোঁজে তল্লাশি এবং উদ্ধারকাজ শুরু হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
০৯:১৩
মোজতবা জীবিতই, শান্তিচুক্তির আলোচনাতে যোগও দিচ্ছেন! দাবি রুবিয়োর, ইরানের উপর বিধিনিষেধ কি তুলবেন ট্রাম্প? -
সংঘর্ষবিরতি, ৩০ হাজার কোটির বিনিয়োগ পরিকল্পনা! আমেরিকা এবং ইরানের সংঘাতের অবসানে খসড়া চুক্তিতে আর কী রয়েছে?
-
‘চুক্তি প্রায় চূড়ান্ত, ঘোষণার অপেক্ষা’! সমঝোতা প্রসঙ্গে দাবি ট্রাম্পের, জানান, খুলবে হরমুজ়! কী মত ইরানের
-
সুযোগ পেলেই চোরাগোপ্তা হামলা! সাবেক পারস্যের হাতে মার খাওয়ার প্রতিশোধ নিচ্ছে ‘নিরীহ’ আরব রাষ্ট্র
-
হরমুজ় প্রণালীতে চলল গুলি! ইরান-আমেরিকার মধ্যে বাড়ল উত্তেজনা, সংঘর্ষবিরতিতে কি ইতি? কী বললেন ডোনাল্ড ট্রাম্প