অনেকেই ইরান এবং রাশিয়ার সম্পর্ক নষ্ট করতে চাইছে। মঙ্গলবার এমনই অভিযোগ করলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। ‘টাইমস অফ ইজ়রায়েল’-এর প্রতিবেদন অনুসারে, পেসকভ বলেন, “অনেক মানুষ তেহরান এবং মস্কোর সম্পর্ক নষ্ট করতে চাইছে।” তবে নির্দিষ্ট কারও নাম করেননি ভ্লাদিমির পুতিনের প্রশাসনের মুখপাত্র। তবে মনে করা হচ্ছে আদতে আমেরিকা এবং ইজ়রায়েলকেই নিশানা করতে চেয়েছেন পেসকভ।
একই সঙ্গে ইরানের পরমাণুকেন্দ্রে হামলা চালানোর জন্য আমেরিকা এবং ইজ়রায়েলের নিন্দাও করেন পেসকভ। মস্কো আগেই জানিয়েছিল, এই হামলা শুধু ‘দায়িত্বজ্ঞানহীন’ই নয়, বরং আন্তর্জাতিক আইনেরও বিরোধী। রবিবার রাশিয়ার বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ‘‘এত দিনে এটা স্পষ্ট যে, ভয়াবহ উত্তেজনা বৃদ্ধি শুরু হয়ে গিয়েছে, যা আঞ্চলিক এবং আন্তর্জাতিক নিরাপত্তাকে আরও বিঘ্নিত করে। আমেরিকার এই হামলা দায়িত্বজ্ঞানহীন এবং এতে আন্তর্জাতিক আইনও লঙ্ঘিত হয়েছে।’’ গত সপ্তাহে ইজ়রায়েল-ইরান সংঘাতের অবসানে মধ্যস্থতা করতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চেয়েছিলেন পুতিন। তিনি বলেছিলেন, মস্কো এমন একটি মীমাংসা আলোচনায় সাহায্য করতে পারে যা তেহরানকে শান্তিপূর্ণ ভাবে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার সুযোগ করে দেবে এবং একই সঙ্গে নিরাপত্তা নিয়ে ইজ়রায়েলের উদ্বেগও প্রশমিত করবে। কিন্তু তার আগেই ইরানে হামলা চালায় আমেরিকা।
আরও পড়ুন:
রবিবারই রুশ প্রেসিডেন্ট পুতিন জানিয়েছিলেন, ইরানের সঙ্গে রাশিয়ার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। শুধু তা-ই নয়, বুশেহরে ইরানের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণেও সহায়তা করেছিল রাশিয়া। কিন্তু ইজ়রায়েলের সঙ্গেও রাশিয়ার সম্পর্ক খারাপ নয়। পুতিন বলেন, ‘‘ইরানের সঙ্গে মস্কোর যেমন শক্তিশালী অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক রয়েছে, তেমনই উষ্ণ সম্পর্ক রয়েছে ইজ়রায়েলের সঙ্গেও।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের পরমাণু কেন্দ্র এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজ়রায়েল। তাতে নিহত হয়েছেন ইরানের শীর্ষ সেনাকর্তা। প্রাণ গিয়েছে ছ’জন পরমাণু বিজ্ঞানীরও।
- ইজ়রায়েলি হামলাকে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়ে দিয়েছেন, নয়া পরমাণু চুক্তি না মানলে আরও ভয়ঙ্কর হামলার মুখে পড়তে হবে ইরানকে। তখন আর কিছুই আস্ত থাকবে না
-
গাজ়া গণহত্যা এবং ইরানে হামলার প্রতিবাদে ইজ়রায়েলে দূতাবাস বন্ধ করল স্পেন! আমেরিকাকে দুষল ইটালি
-
রান্নার গ্যাসের ঘাটতির আশঙ্কা! ইরান ও আমেরিকার যুদ্ধের মধ্যে তেল সংস্থাগুলিকে এলপিজি উৎপাদন বৃদ্ধির নির্দেশ কেন্দ্রের
-
‘ভিড় এড়িয়ে চলুন’! করাচির উপদূতাবাসে বিক্ষোভের পরে পাকিস্তানে থাকা নাগরিকদের সতর্ক করল আমেরিকা
-
ইরানের পরমাণু কর্মসূচি সমর্থন করল পাকিস্তান! সই হল বাণিজ্য, প্রযুক্তি-সহ ১২টি দ্বিপাক্ষিক চুক্তি
-
ইরানের সঙ্গে বোঝাপড়া বৃদ্ধি করতে চায় পাকিস্তান, লক্ষ্যমাত্রা বছরে ৮০০ কোটি ডলারের বাণিজ্য