Advertisement
E-Paper

ডনেৎস্ক অঞ্চলের আরও একটি জনপদ দখলের দাবি করল রাশিয়া, মানতে নারাজ ইউক্রেন

আকাশ এবং স্থলপথে ধারাবাহিক হামলা চালিয়ে বাখমুটের শহরতলি ব্লাহোডৎনে দখল করা হয়েছে। এর ফলে ডনেৎস্কের বড় অংশের উপর রুশ সেনার নিয়ন্ত্রণ আরও জোরালো হবে বলে মনে করা হচ্ছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৫০
Russia has captured a locality in Ukraine

বাখমুট লাগোয়া একটি জনপদ দখল করার দাবি করল রাশিয়া। ছবি: রয়টার্স।

যুদ্ধের ৩৪৩তম দিনে পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর বাখমুট লাগোয়া একটি জনপদ দখল করার দাবি করল রাশিয়া। ডনবাস (পূর্ব ইউক্রেনের ডনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলকে একত্রে এই নামে ডাকা হয়) এলাকায় সক্রিয় মস্কো-পন্থী মিলিশিয়া গোষ্ঠী ওয়াগনারের যোদ্ধারাই ইউক্রেন ফৌজের হাত থেকে এই শহর দখল করেছে একটি সূত্রের দাবি। যদিও কিভের তরফে বুধবার রাশিয়ার এই দাবি মানা হয়নি।

রাশিয়ার দাবি, আকাশ এবং স্থলপথে ধারাবাহিক হামলা চালিয়ে বাখমুটের শহরতলি ব্লাহোডৎনে দখল করা হয়েছে। এর ফলে ডনেৎস্কের বড় অংশের উপর রুশ সেনার নিয়ন্ত্রণ আরও জোরালো হবে বলে মনে করা হচ্ছে। এর ফলে ইউক্রেনের অন্যতম বড় শহর বাখমুট দখলের ক্ষেত্রে রাশিয়া কিছুটা সুবিধাজনক অবস্থানে চলে যাবে বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে বাখমুটের অদূরে ক্রামাতোরস্কে দু’পক্ষের লড়াই শুরু হয়েছে।

চলতি মাসেই ডনেৎস্ক এলাকার গুরুত্বপূর্ণ শহর সোলেদার দখল করেছে ভ্লাদিমির পুতিনের বাহিনী। ওই এলাকার আর এক শহর ভুহলেদরকে নিশানা করে ইতিমধ্যেই হামলা শুরু করেছে রুশ ফৌজ। উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ এবং দক্ষিণ ইউক্রেনের খেরসন ও জ়াপোরিজিয়া শহরে গত তিন দিনে নতুন করে রুশ হামলা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির অনুগতদের একাংশ অবশ্য পশ্চিমি সংবাদমাধ্যমের কাছে স্বীকার করে নিয়েছেন, অবিলম্বে আমেরিকা ও ইউরোপের দেশগুলির থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম এসে না পৌঁছলে চলতি শীতে ডনবাস অঞ্চলের বড় অংশেরই দখল নেবে রুশ সেনা।

Russia Ukraine War Russia Ukraine
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy