Advertisement
E-Paper

Internet Outage: বিশ্ব জুড়ে দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর চালু হয়ে গেল একাধিক সংস্থার ওয়েবসাইট

অনেক সময়ে ওয়েবসাইটের সার্ভার ডাউন থাকলে বা সার্ভার অতিরিক্ত ভারি হয়ে গেলে সমস্যা তৈরি হয়। যদিও এখনও সমস্যা স্পষ্ট বোঝা যায়নি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জুন ২০২১ ১৭:০৯

নিজস্ব চিত্র

মঙ্গলবার হঠাৎই বন্ধ হয়ে গিয়েছিল একাধিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা-সহ একাধিক গুরুত্বপূর্ণ সংগঠনের ওয়েবসাইট। এই সব ওয়েবসাইটের প্রথম পাতাতেই বার্তা দেওয়া হচ্ছিল ‘এরর ৫০৩।’ ভারতীয় সময় সাড়ে তিনটে নাগাদ এই সমস্যা শুরু হয়। দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর সাড়ে পাঁচটার পর ফের চালু হয়ে যায় ওয়েবসাইটগুলি। বিশ্বের অন্যতম জনপ্রিয় খবরের ওয়েবসাইগুলি ছাড়াও ব্রিটেন সরকারের ওয়েবসাইট, রেডিট-সহ একাধিক ওয়েবসাইটে এই সমস্যা দেখা দেয়। সমস্যা হয় নিউ ইয়র্ক টাইমস, বিবিসি নিউজ, ফিনান্সিয়াল টাইমস, দ্যা গার্ডিয়ান-সহ একাধিক সংবাদ সংস্থার ওয়েবসাইটেও। আমাজনের ওয়েবসাইটও বন্ধ হয়ে যায় বলে খবর পাওয়া মেলে। সর্বত্র একই বার্তা দেখানো হয়।

এই বার্তার অর্থ কোনও একটি ‘রেসপন্স কোড’ দেখা যাচ্ছে না। এর মানে, কোনও একটি সার্ভার ইউজার রিকোয়েস্ট গ্রহণ করতে পারছে না। অনেক সময়ে ওয়েবসাইটের সার্ভার ডাউন থাকলে বা সার্ভার অতিরিক্ত ভারি হয়ে গেলে সমস্যা তৈরি হয়। ফের চালু হয়ে গেলেও কেন এই সমস্যা হয়েছিল তা স্পষ্ট বোঝা যায়নি। ভারতীয় সময় অনুসারে বেলা সাড়ে তিনটে থেকে এই সমস্যা শুরু হয়।

Website
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy