Advertisement
E-Paper

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছে চলল গুলি, সতর্কতা জারি কর্তৃপক্ষের! সন্দেহভাজনের খোঁজে পুলিশ

কেমব্রিজ এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পুলিশ বিভাগ যৌথ ভাবে সন্দেহভাজনের খোঁজ শুরু করেছে। তবে এখনও পর্যন্ত তাঁর নাগাল পাওয়া যায়নি। আহত ব্যক্তির চিকিৎসা চলছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ২২:৩৩
Shooting near Harvard University, searching for suspect

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। — ফাইল চিত্র।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অদূরেই চলল গুলি! সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার কেমব্রিজের শেরম্যান স্ট্রিটে এক ব্যক্তি বাইকে চেপে এসে অন্য এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালান। ঘটনার পরেই পুলিশি তৎপরতা দেখা গিয়েছে এলাকায়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও তাঁদের সকল শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষাকর্মীকে ক্যাম্পাসের বাইরে বার না-হওয়ার জন্য সতর্কতা জারি করেন।

বিশ্ববিদ্যালয়ের জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, ‘‘শেরম্যান স্ট্রিটে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি অপর এক জনকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি চালান। সন্দেহভাজন ওই ব্যক্তি গুলি চালিয়ে তাঁর বাইক নিয়ে গার্ডেন স্ট্রিটের দিকে চলে যান। দয়া করে সকলে ওই এলাকা এড়িয়ে চলুন এবং নিরাপদ আশ্রয়ে থাকুন।’’

কেমব্রিজ এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পুলিশ বিভাগ যৌথ ভাবে সন্দেহভাজনের খোঁজ শুরু করেছে। তবে এখনও পর্যন্ত তাঁর নাগাল পাওয়া যায়নি। আহত ব্যক্তির চিকিৎসা চলছে। ঘটনাস্থলে যান ব্যালিস্টিক বিশেষজ্ঞেরা। ঘটনাস্থল থেকে গুলির নমুনা সংগ্রহ করা হয়েছে বলে খবর।

Harvard University Shooting
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy