ইরানে এ বার গৃহযুদ্ধ বাধিয়ে দেওয়ার ছক কষছে আমেরিকা! সে দেশের বিদ্রোহী কুর্দ বাহিনীকে আমেরিকা অস্ত্র দিয়েও নাকি সহায়তা করতে পারে! বেশ কয়েকটি সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স।
ওই সূত্র মোতাবেক, ইরানের পশ্চিম দিকে কুর্দ বাহিনীকে দিয়ে হামলা চালানোর ছক কষছে পেন্টাগন। তবে কবে এবং কী ভাবে হামলা চালানো হবে, তা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে ওই সূত্রের দাবি। রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনীর উপর হামলার আগে আমেরিকার সহায়তা চেয়েছে কুর্দদের সশস্ত্র বাহিনী। দু’টি সূত্রের দাবি, মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ তাদের অস্ত্র দিয়ে সাহায্য করবে কি না, তা নিয়েও আমেরিকার সঙ্গে আলোচনা করেছে কুর্দ বাহিনী।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে কুর্দ গোষ্ঠীকে সিআইএ মদত দিতে পারে বলে দাবি করা হয়েছিল। মার্কিন ওয়েবসাইট ‘অ্যাক্সিওস’-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়, কুর্দদের দুই প্রভাবশালী নেতার সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রসঙ্গত, কুর্দরা পশ্চিম এশিয়ার একমাত্র বৃহত্তম জাতিগোষ্ঠী, যাদের নিজস্ব কোনও দেশ নেই। তুরস্ক, সিরিয়া, ইরাক এবং ইরান— মূলত এই চারটি দেশে ছড়িয়েছিটিয়ে রয়েছেন কুর্দরা। ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান থেকেই নিজেদের কাজকর্ম পরিচালনা করে থাকে কুর্দদের সশস্ত্র গোষ্ঠীগুলি। ইরান সীমান্তবর্তী ওই এলাকা থেকেই কাজকর্ম চালায় ইরানের কুর্দ গোষ্ঠীগুলিও।
ইরানের মোট জনসংখ্যার ৬০ শতাংশই পারসিক। তবে সে দেশে প্রায় ৮০ লক্ষ কুর্দও রয়েছেন। তুলনায় অল্প সংখ্যায় রয়েছেন আরবি, আজ়ার এবং বালোচরাও। আমেরিকা মনে করছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের ইসলামিক প্রজাতন্ত্রে এই গোষ্ঠীগুলি অবহেলিত থেকেছে। তাই তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। সেই ক্ষোভকেই কাজে লাগানো যাবে বলে মনে করছে আমেরিকা।
আমেরিকার সঙ্গে কুর্দদের সশস্ত্র গোষ্ঠীর এই ‘মিত্রতার’ বিষয়টি নিয়ে তেহরানও খুব সম্ভবত অবহিত রয়েছে। মঙ্গলবার ইরানের রেভলিউশনারি গার্ডের তরফে জানানো হয়, তারা ইরাকের কুর্দিস্তানে ড্রোন হানা চালিয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
১৫:৫৬
‘আমেরিকা যুদ্ধবিরতির শর্ত ভেঙেছে’, আবার হরমুজ় অবরোধের ঘোষণা ইরানের! নতুন করে সংঘাতের আশঙ্কা -
ট্রাম্পের ‘ঘাড়ে বন্দুক রেখে’ শত্রুদের খতম! পারস্যে শান্তি এলে আমেরিকার ‘বিশ্বাস’ ভাঙবেন ইহুদি প্রধানমন্ত্রী?
-
প্রথমে সমঝোতাপত্র স্বাক্ষর, ৬০ দিনেই ইরান-আমেরিকার চুক্তি পাকা হতে পারে! কোন কৌশলে এগোচ্ছে পাকিস্তান? নেপথ্যে কে
-
ইরান চুক্তি স্বাক্ষর করতে ট্রাম্প নিজে যেতে পারেন পাকিস্তানে! মার্কিন প্রেসিডেন্টের দাবি, প্রায় চূড়ান্তই হয়ে গিয়েছে বোঝাপড়া
-
ইউরেনিয়াম হস্তান্তর করবে কি ইরান? ট্রাম্পের দাবি মানতে নারাজ তেহরান! জানাল, কোনও আলোচনাই হয়নি