আন্তর্জাতিক অর্থভান্ডার (আইএমএফ) থেকে অতিরিক্ত ঋণের দ্বিতীয় কিস্তি ইতিমধ্যে পেয়ে গিয়েছে পাকিস্তান। বুধবার পাকিস্তানের স্টেট ব্যাঙ্ক থেকে এমনটাই দাবি করা হয়েছে। ভারত-পাক উত্তেজনার আবহে গত সপ্তাহেই পাকিস্তানকে প্রায় ১০০ কোটি মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় আট হাজার কোটি টাকা)-এর বাড়তি ঋণ মঞ্জুর করে আইএমএফ। এরই মধ্যে পাক স্টেট ব্যাঙ্ক সমাজমাধ্যমে জানিয়েছে, তারা ওই ঋণের দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গিয়েছে।
তবে দ্বিতীয় কিস্তিতে কত টাকা তারা পেয়েছে, বিবৃতিতে তার উল্লেখ নেই। ওই অতিরিক্ত ঋণের প্রথম কিস্তির অর্থ তারা কবে পেয়েছে, সেই সংক্রান্ত তথ্যও প্রকাশ্যে আসেনি। পাকিস্তানের স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, আগামী ১৬ মে’র মধ্যে সে দেশের বৈদেশিক মুদ্রাভান্ডারে ওই অর্থ জমা হয়ে হবে। বস্তুত, গত ৯ মে পাকিস্তানকে ওই অতিরিক্ত ঋণ মঞ্জুর করেছে আইএমএফ। পাকিস্তানকে ওই ঋণ দেওয়া হবে কি না, তা নিয়ে ভোটাভুটি হয়েছিল আন্তর্জাতিক অর্থভান্ডারে। তবে ওই ভোটাভুটিতে অংশগ্রহণ করেনি ভারত।
আইএমএফে কোনও বিষয়ের উপর ভোটাভুটির ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। তার মধ্যে অন্যতম হল এই ভোটাভুটিতে বিরোধিতার কোনও সুযোগ নেই। ভোটাভুটিতে অংশগ্রহণ করলে হয় সমর্থন জানাতে হবে, অন্যথায় ভোটদানে বিরত থাকতে হবে। তাই ওই ভোটাভুটিতে বিরত থেকে নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল ভারত। ইসলামাবাদকে অতিরিক্ত ১০০ কোটি ডলার ঋণ দেওয়ার প্রসঙ্গে ভোটদানে বিরত থেকে নয়াদিল্লি স্পষ্টতই জানিয়ে দিয়েছিল, এর আগে ঋণের টাকার সদ্ব্যবহারের ক্ষেত্রে ‘খারাপ ট্র্যাক রেকর্ড’ রয়েছে পাকিস্তানের।
আরও পড়ুন:
গত ৯ মে ওয়াশিংটনে আলোচনায় বসেছিল আন্তর্জাতিক অর্থভান্ডারের ঋণ সংক্রান্ত বোর্ড। ওই সময়ে ভারত জানিয়েছিল, আইএমএফ থেকে ঋণ পাওয়ার যে শর্ত থাকে, তা মানতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। ভারত বলেছিল, ‘‘আইএমএফের কাছ থেকে দীর্ঘ দিন ঋণ নিয়েছে পাকিস্তান। কিন্তু তা ব্যবহারের ক্ষেত্রে খারাপ নজির স্থাপন করেছে তারা। আইএমএফ প্রকল্পের শর্তও মানেনি।’’ আন্তর্জাতিক মঞ্চ থেকে পাওয়া ঋণের টাকা অনেক ক্ষেত্রে সীমান্তে সন্ত্রাস ছড়ানোর ক্ষেত্রে পাকিস্তান ব্যবহার করছে বলেও অভিযোগ জানিয়েছিল ভারত।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা