Advertisement
E-Paper

Super Mother: খেলতে খেলতে সুইমিং পুলে নামার চেষ্টা একরত্তির, ঝাঁপিয়ে বাঁচালেন মা, প্রকাশ্যে ভিডিয়ো

কয়েক মুহূর্ত দেরি হলেই বিপদের মুখে পড়তে হত বাচ্চাটিকে। নেটমাধ্যমে এই ভিডিয়োটি ইতিমধ্যেই ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ মে ২০২২ ১৪:৪৩
বড় দুর্ঘটনা থেকে বাঁচল নাবালক।

বড় দুর্ঘটনা থেকে বাঁচল নাবালক। ছবি: টুইটার

মায়ের দ্রুত পদক্ষেপে বড় দুর্ঘটনা থেকে বাঁচল নাবালক। ঘটনার ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে পড়ায় মায়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকরা।

ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি বাচ্চা সুইমিং পুলের ধারে খেলতে খেলতে হঠাৎই সুইমিং পুলের ধারে এগিয়ে গেল। বিপদ না বুঝেই সুইমিং পুলে ঝাঁপিয়ে প়ড়ার চেষ্টা করে বাচ্চাটি। সেই সময় একদম ‘সুপারহিরো’-র মতো উপস্থিত হন বাচ্চাটির মা। ছেলে জলে ঝাঁপিয়ে পড়ার সময় শূন্যেই তাকে এক হাতে লুফে নেন মা। পরনের গেঞ্জি ধরে টেনে তোলেন ছেলেকে।

আর কয়েক মুহূর্ত দেরি হলেই বিপদে পড়তে হত বাচ্চাটিকে। নেটমাধ্যমে এই ভিডিয়োটি ইতিমধ্যেই ব্যাপক ভাবে ছ়়ড়িয়ে পড়েছে। প্রচুর মানুষ দেখেছেন এই ভিডিয়ো। ছেলেকে বড় বিপদের হাত থেকে রক্ষা করার জন্য প্রচুর প্রশংসা কুড়িয়েছেন ওই মহিলা। মহিলার ভূমিকাকে কুর্নিশ জানিয়ে তাঁকে ‘সুপারমম’ তকমাও দিয়েছেন কেউ কেউ।

Viral Mother and son Mother Care
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy