ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিস্থিতিতেই ইজ়রায়েলি পার্লামেন্ট নেসেটে বাজেট বরাদ্দ পাশ করিয়ে নিলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ৬২ ও বিপক্ষে ৫৫টি ভোট পড়েছে। বাজেট পাশের পর ইজ়রায়েলি অর্থমন্ত্রী বেজ়ালেল স্মোট্রিচ পশ্চিম এশিয়ার পুনর্গঠনের বার্তা দিয়ে বলেছেন, ‘‘এর ফলে আমাদের লক্ষ্যপূরণের পথ সহজ হবে।’’
প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে ৪৫৮০ কোটি মার্কিন ডলার (প্রায় ৪ লক্ষ ৩৩ হাজার কোটি টাকা)। স্মোট্রিচ জানিয়েছে, ইরান এবং প্যালেস্টাইনি জঙ্গিগোষ্ঠী হামাসের পাশাপাশি লেবাননের হিজ়বুল্লা, ইরাকের ‘পপুলার মোবিলাইজেশন ফোর্সেস’ (পিএমএফ) এবং আশাব আল-কাহ্ফ, ইয়েমেনের হুথির মতো তেহরানের মদতপুষ্ঠ শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলির বিরুদ্ধে একাধিক ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যাওয়ার উদ্দেশ্যের প্রতিফলন বাজেটে বলেও মন্তব্য করেছেন বেজ়ালেল।
আরও পড়ুন:
পশ্চিম এশিয়া বিশেষজ্ঞদের একাংশ নেতানিয়াহু সরকারের এই বাজেটকে কয়েকটি দেশ ও সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে সর্বাত্মক সামরিক আগ্রাসন দীর্ঘায়িত করার প্রস্তুতি হিসেবে দেখছেন। টাইমস অফ ইজ়রায়েল জানিয়েছে, সোমবার এই বাজেট অনুমোদনের মধ্য দিয়ে আগাম নির্বাচনের ঝুঁকি এড়াতে পেরেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। কারণ সে দেশের সাংবিধানিক বিধি অনুযায়ী, মঙ্গলবারের মধ্যে বাজেট অনুমোদন না হলে সংসদ ভেঙে যেত। ফলে অবশ্যম্ভাবী পতন ঘটত নেতানিয়াহু সরকারের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
‘আমাদের হাতে ক্ষেপণাস্ত্র না থাকলে ইরানের অবস্থাও হত গাজ়ার মতো’! দাবি পেজ়শকিয়ানের, নিশানায় আমেরিকা
-
‘ভুল, খুব ভুল করছে’! ইরানকে ফের কী নিয়ে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প? শান্তিবৈঠক বন্ধ করার হুমকিও মার্কিন প্রেসিডেন্টের
-
হিজ়বুল্লা-নিধনে ইজ়রায়েল হামলা চালিয়ে গেলেও ‘স্পিকটিনট’! ৩০০০০ কোটি ডলারে ইরানের মুখ বন্ধ করল আমেরিকা?
-
‘পাকিস্তানে সংবাদমাধ্যমের স্বাধীনতা নেই’! যুদ্ধবিরতির শর্ত প্রকাশে দেরি নিয়ে প্রশ্নে মজাচ্ছলেই খোঁচা ভান্সের
-
হিজ়বুল্লার সঙ্গে ‘যুদ্ধবিরতি’ জানিয়েও ফের ইজ়রায়েলি হানা লেবাননে! শান্তিচুক্তিতে নারাজ নেতানিয়াহুর কৌশল কী?