Advertisement
E-Paper

আর নিয়মিত আপডেট হবে না, দেশের অচলাবস্থায় সমাজমাধ্যমে নিয়ন্ত্রণ আনছে আমেরিকার দূতাবাস

ভারত-সহ বিভিন্ন দেশে বিভিন্ন বিজ্ঞপ্তি আর দেখা যাবে না সমাজমাধ্যমে। তবে পরিস্থিতি ঠিক থাকলে কূটনৈতিক পাসপোর্ট, ভিসা-সহ বিভিন্ন পরিষেবা অব্যাহত থাকবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:১৪

—প্রতীকী চিত্র।

বরাদ্দ কমেছে তাই আর নিয়মিত তথ্য পাওয়া যাবে না ভারতে অবস্থিত মার্কিন দূতাবাসের সমাজমাধ্যম থেকে। আমেরিকায় চলা সরকারের অচলাবস্থার জেরেই শনিবার থেকে এই সিদ্ধান্ত।

মার্কিন দূতাবাসের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করে জানানো হয়েছে, বরাদ্দ সংক্রান্ত কারণে জরুরি নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত তথ্য বাদে এক্স হ্যান্ডলটিতে নিয়নিত ভাবে পোস্ট দেওয়া হবে না। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার সমস্ত তথ্য আপডেট করা হবে।

মানে এ বার থেকে বিভিন্ন বিজ্ঞপ্তি আর দেখা যাবে না সমাজমাধ্যমে। তবে পরিস্থিতি ঠিক থাকলে কূটনৈতিক পাসপোর্ট, ভিসা-সহ বিভিন্ন পরিষেবা অব্যাহত থাকবে। তবে শুধু ভারত নয় তুরস্ক, উগান্ডা-সহ একাধিক দেশে অবস্থিত মার্কিন দূতাবাসের পরিস্থিতি একই।

প্রসঙ্গত, আগামী ১ অক্টোবরের আগে আগামী অর্থবর্ষের জন্য প্রয়োজনীয় বরাদ্দের অনুমোদন না মেলাতেই আমেরিকায় এই অচলাবস্থা। বাজেটে অগ্রাধিকার নিয়ে মতবিরোধ হয়েছে রিপাবলিক ও ডেমোক্রেট দলের মধ্যে। যার জেরেই যুক্তরাষ্ট্রীয় সরকারি কার্যক্রম এক প্রকার বন্ধ।

america USA
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy