Advertisement
E-Paper

Expensive Soap: এই সাবানের দাম ২ লক্ষ টাকা! কী দিয়ে তৈরি?

কয়েকটি প্রতিবেদন অনুযায়ী, ২০১৩-তে প্রথম বানানো হয় খান আল সাবুন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২১ ১২:৪৮
সেই মহামূল্যবান সাবান।

সেই মহামূল্যবান সাবান।

৪০, ৫০ বা খুব বেশি হলে ২০০ টাকা দামের সাবানের কথা শুনেছেন। কিন্তু কখনও শুনেছেন, একটি সাবানের দাম ২ লাখ টাকার বেশি?

অবিশ্বাস্য হলেও দু’লাখি এই সাবান পাওয়া যায় লেবাননের ত্রিপোলিতে। লেবাননের একটি পরিবার এই বহুমূল্য সাবান তৈরি করে। নাম খান আল সাবুন। বিলাসবহুল সাবান, ত্বকের প্রসাধনী এবং সুগন্ধিও বানায় বাদার হাসেনের পরিবার। কয়েকটি প্রতিবেদন অনুযায়ী, ২০১৩-তে প্রথম বানানো হয় খান আল সাবুন।

কেন এত দাম?

হাসানের পরিবারের দাবি, তাঁদের তৈরি সাবানে ২৪ ক্যারাটের ১৭ গ্রাম সোনার গুঁড়ো দেওয়া হয়। তিন গ্রাম হিরের গুঁড়ো, অর্গানিক মধু, খেজুর ইত্যাদি থাকে। সাবান তৈরি করতে ৬ মাস সময় লাগে। এই সাবান শুধুমাত্র সংযুক্ত আরব আমিরশাহির বিশেষ দোকানে পাওয়া যায়।

Expensive Soap Lebanon
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy