Advertisement
E-Paper

মার্কিন হামলায় হত ইরানের বেশ কয়েক জন সেনাকর্তা! ট্রুথ সোশ্যালে দাবি করে ট্রাম্পের হুঁশিয়ারি, নরকের রাস্তা দেখাব

ট্রাম্পের এই হুঁশিয়ারিকে কটাক্ষ করে ইরানের এক সেনাকর্তা আলি আবদোল্লাহি আলিয়াবাদি বলেছেন, ‘‘ট্রাম্প ভয় পেয়ে গিয়েছেন। ওঁকে অসহায় লাগছে। তাই ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছেন।’’

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ০৯:৫৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল চিত্র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল চিত্র।

মার্কিন বাহিনীর হামলায় ইরানের বেশ কয়েক জন সেনাকর্তার মৃত্যু হয়েছে। আর এটিকে তেহরানে আমেরিকার সবচেয়ে বড় হামলা বলেই উল্লেখ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘‘ইরানের অনেক সেনাকর্তার মৃত্যু হয়েছে মার্কিন বাহিনীর হামলায়। তেহরানে এটিই সবচেয়ে বড় হামলা।’’ তার পর পরই ট্রাম্প হুঁশিয়ারি দেন, এ বার ওদের (ইরান) নরকের রাস্তা দেখানো হবে।

প্রসঙ্গত, এই হুঁশিয়ারির কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প আরও একটি হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ইরানকে। শুধু তা-ই নয়, তাদের ৪৮ ঘণ্টারও সময় বেঁধে দিয়েছেন তিনি। ট্রাম্পের হুঁশিয়ারি, ৪৮ ঘণ্টার মধ্যে যদি ইরান আলোচনার টেবিলে না বসে হরমুজ় সমস্যা মেটাতে, তা হলে তাদের জীবনে নরক নেমে আসবে। প্রসঙ্গত, শুক্রবার আমেরিকার দু’টি যুদ্ধবিমানকে গুলি করে নামায় ইরান। তার মধ্যে এক পাইলটের এখনও কোনও হদিস মেলেনি। এক জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ পাইলটতে জীবিত ধরতে স্থানীয়দের কাজে লাগানো হয়েছে। পর পর দু’টি যুদ্ধবিমান খুইয়ে ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও আরও শক্তি ব্যবহারের পরিকল্পনা শুরু করে দিয়েছেন বলে বেশ কয়েকটি সূত্রের দাবি।

তবে ইরানের তরফেও পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে। ট্রাম্পের এই হুঁশিয়ারিকে কটাক্ষ করে ইরানের এক সেনাকর্তা আলি আবদোল্লাহি আলিয়াবাদি বলেছেন, ‘‘ট্রাম্প ভয় পেয়ে গিয়েছেন। ওঁকে অসহায় লাগছে। তাই ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছেন।’’

Advertisement
Iran US
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy