আমেরিকার তেলবাহী জাহাজে ফের হামলা চালাল ইরান। এ বার ইরাকের জলসীমার ভিতরে প্রবেশ করে এই হামলা করা হয়েছে বলে জানা যাচ্ছে। হামলায় নিহত হয়েছেন এক ভারতীয়ও। তবে তাঁর নাম পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি।
ইরাকের খোর আল জ়ুবের বন্দরের কাছে হামলা হয় মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী মার্কিন জাহাজ ‘সেফসি বিষ্ণু’-র উপর। জানা যাচ্ছে, ট্যাঙ্কারটিতে সেই সময় অন্তত ২৮ জন ছিলেন। তাঁদের মধ্যে এক জন হামলায় নিহত হয়েছেন। বাকিদের উদ্ধার করে ইরাকের বসরা শহরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
বাগদাদের ভারতীয় দূতাবাস জানাচ্ছে, ‘সেফসি বিষ্ণু’-তে ওই হামলায় এক ভারতীয় নিহত হয়েছেন। জাহাজটিতে আরও ১৫ জন ভারতীয় নাগরিক ছিলেন। স্থানীয় কর্তৃপক্ষ তাঁদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গিয়েছে বলে জানাচ্ছে দূতাবাস।
কী ভাবে হামলা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে পিটিআই জানাচ্ছে, একটি ‘আত্মঘাতী নৌকা’ দিয়ে ওই হামলা চালিয়েছে তেহরান। যদিও অপর একটি সূত্রের দাবি, জলের নীচে থাকা ড্রোন (আন্ডারওয়াটার ড্রোন) দিয়ে হামলা চালানো হয়েছে। ‘সেফসি বিষ্ণু’র পাশাপাশি আরও একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা হয়েছে। দ্বিতীয় জাহাজটি ভিন্ন সংস্থার এবং মলটার পতাকাবাহী। ইতিমধ্যে ওই হামলার বেশ কিছু ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। ভিডিয়োয় দেখা যাচ্ছে বিস্ফোরণের পরে আগুন জ্বলছে ট্যাঙ্কারগুলিতে।
আরও পড়ুন:
ইরাকের বন্দরগুলির ডিরেক্টর জেনারেল ফারহাদ আল-ফারতৌসি জানান, হামলায় অন্তত এক জন নিহত হয়েছেন। কী দিয়ে হামলা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। সমুদ্রের তলা দিয়ে হামলার কোনও ড্রোন বা ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়ে থাকতে পারে বলে মনে করছেন তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
পাকিস্তানে ফের বৈঠকের জন্য প্রস্তুত আমেরিকা-ইরান, তবে প্রথম বারের দুই নেতাই বাদ! কোন দেশ কাকে সরাল? কেন?
-
পাকিস্তানে যাচ্ছেন ইরানের বিদেশমন্ত্রী! আমেরিকার সঙ্গে শান্তিচুক্তি নিয়ে দ্বিতীয় পর্বের আলোচনার দরজা কি খুলবে?
-
মাথায় দাম ৯৪ কোটি টাকা! পাকিস্তানে দ্বিতীয় বৈঠকের আগে মার্কিন নিশানায় ইরানের ঘনিষ্ঠ জঙ্গিনেতা
-
‘ফুটবল’ খুলতে চেয়ে শীর্ষ সেনাকর্তার সঙ্গে তুমুল তর্কাতর্কি! ইরানে পরমাণু হামলার সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন ট্রাম্প?
-
যুদ্ধবিরতির মাঝেই ক্ষেপণাস্ত্রের শক্তিপ্রদর্শন ইরানের! সমর্থনে হাজার হাজার মানুষ নামলেন রাস্তায়