Advertisement
E-Paper

Ukraine War: পিছনে গর্জন করে উড়ে যাচ্ছে একের পর এক ক্ষেপণাস্ত্র, ইউক্রেনীয় সেনা তখন চিপসে মজে!

ভিডিয়ো টুইটারে শেয়ার করেছেন কিভ ইনডিপেনডেন্ট-এর সাংবাদিক ইলিয়া পোনোমারেঙ্কো। যদিও এই ভিডিয়ো সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ মে ২০২২ ১৭:০৭
চিপস খেতে ব্যস্ত ইউক্রেনীয় সেনা। ছবি সৌজন্য টুইটার।

চিপস খেতে ব্যস্ত ইউক্রেনীয় সেনা। ছবি সৌজন্য টুইটার।

হাত কয়েক দূরে দাঁড় করানো রয়েছে ক্ষেপণাস্ত্র উৎ‌ক্ষেপণকারী যান। সেখান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষকে নিশানা করে উড়ে যাচ্ছে। আর ঠিক সেই সময়েই দেখা গেল এক সেনা নির্বিকার ভাবে হেঁটে আসছেন। হাতে তাঁর চিপসের প্যাকেট। এবং তা তিনি তারিয়ে তারিয়ে উপভোগ করছেন।

সম্প্রতি ইউক্রেনের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ইউক্রেনে এখন জোর লড়াই চলছে। আর শত্রুপক্ষকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র দেগে যাচ্ছে ইউক্রেনীয় সেনা।

ভিডিয়োটি টুইটারে শেয়ার করেছেন কিভ ইনডিপেনডেন্ট-এর সাংবাদিক ইলিয়া পোনোমারেঙ্কো। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

ভিডিয়োটি দেখার পর অনেকেই বিস্ময়ের সঙ্গে মন্তব্য করেছেন, ‘এত নির্বিকার থাকা কী ভাবে সম্ভব!’ পাশাপাশি অনেকে এও বলেছেন, ‘এটি আসলে মানসিক চাপমুক্তির কৌশল।’

Ukraine Missiles
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy